AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi Mann ki Baat: জনগণনা কেন এত গুরুত্বপূর্ণ, ‘মন কি বাত’-এ বোঝালেন প্রধানমন্ত্রী মোদী

PM Narendra Modi: দেশবাসীর কাছে আরও একবার মনের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১৩৮তম এপিসোড সম্প্রচারিত হবে। আকাশবাণী ও দূরদর্শন নেটওয়ার্কের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

PM Modi Mann ki Baat: জনগণনা কেন এত গুরুত্বপূর্ণ, 'মন কি বাত'-এ বোঝালেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Sep 27, 2026 | 11:51 AM
Share

নয়া দিল্লি: দেশবাসীর কাছে আরও একবার মনের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, রবিবার, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” (Mann ki Baat) অনুষ্ঠানের ১৩৮তম এপিসোড সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণী ও দূরদর্শন নেটওয়ার্কের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এছাড়া ইউটিউব চ্যানেলেও লাইভ সম্প্রচার শোনা ও দেখা যাবে।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় সেনার বীরত্ব নিয়ে যেমন কথা বলেন, তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতিও স্পষ্ট করে দেন। এর পাশাপাশি তিনি দেশের নাগরিকদের কাছে জনগণনার গুরুত্ব তুলে ধরেন। সকল নাগরিককে জনগণনার অংশ হতে অনুরোধ করেন।

Follow Us