AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi Jammu Visit: মঙ্গলে জম্মু সফর প্রধানমন্ত্রীর, উদ্বোধন একাধিক প্রকল্পের

জম্মুতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সবথেকে বড় আকর্ষণ এমস জম্মুও উদ্বোধন। জম্মুর বিজয়পুরে গড়ে ওঠা অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের উদ্বোধন করবেন। ২০১৯ সালে এমস জম্মুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মোদী। তাঁর হাত ধরেই উদ্বোধন হবে মেডিক্যাল শিক্ষার প্রথম সারির প্রতিষ্ঠানের।

Modi Jammu Visit: মঙ্গলে জম্মু সফর প্রধানমন্ত্রীর, উদ্বোধন একাধিক প্রকল্পের
জম্মু সফরে মোদীImage Credit: TV9 Bangla
| Updated on: Feb 19, 2024 | 1:24 PM
Share

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার যাবেন জম্মুতে। সেখানে গিয়ে জম্মু ও কাশ্মীরের জন্য একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং সূচনা করবেন তিনি। এর মধ্যে যেমন রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, তেমনই রয়েছে ব্রিজ বা রাস্তার তৈরির মতো উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, মোদী মঙ্গলবার ৩০ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন জম্মু ও কাশ্মীরের জন্য। জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়াম এক অনুষ্ঠান থেকে এই সব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া প্রায় দেড় হাজার জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মোদী। ‘বিকশিত ভারত বিকশিত জম্মু’ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী।

জম্মুতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সবথেকে বড় আকর্ষণ এমস জম্মুও উদ্বোধন। জম্মুর বিজয়পুরে গড়ে ওঠা অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের উদ্বোধন করবেন। ২০১৯ সালে এমস জম্মুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মোদী। তাঁর হাত ধরেই উদ্বোধন হবে মেডিক্যাল শিক্ষার প্রথম সারির প্রতিষ্ঠানের। এমস জম্মুর পাশাপাশি তিনটি আইআইএম-এর উদ্বোধন করবেন মোদী। আইআইএম জম্মু, আইআইএম বুদ্ধগয়া এবং আইআইএম বিশাখাপত্তনমেরও উদ্বোধন করবেন মোদী। এ ছাড়াও কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয়া বিদ্যালয়ের বিল্ডিংয়ের উদ্বোধনও করবেন মোদী।

জম্মু বিমানবন্দরের নতুন টার্মিনাসল বিল্ডিংয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এ ছাড়া জম্মু ও কাশ্মীরের রেলপ্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে বানিহাল-খারি-সুমবার-সঙ্গলদান ৪৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ। বারামুল্লা-শ্রীনগর, বানিহাল সেকশনে বৈদ্যুতিক ব্যবস্থারও সূচনা করবেন মোদী। জম্মু ও কাশ্মীরের একধিক সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদী। জম্মু থেকে কাটরাগামী রাস্তা, শ্রীনগর রিং রোড, কুলগাম বাইপাস এবং পুলওয়ামা বাইপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?