AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: হাতে আঁকা ছবি নিয়ে মোদীর সভায় গিয়েছিল, এবার বাংলার চার খুদে শিল্পীকে চিঠি প্রধানমন্ত্রীর

PM Modi writes letter to young artists: মোট চার খুদে শিল্পীকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চার শিল্পী হল স্বরূপ হালদার, ত্রিশাগ্নী বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা দাস এবং চন্দন মল্লিক। কেউ মুর্শিদাবাদের বাসিন্দা, কেউ আবার শিলিগুড়ির বাসিন্দা। শিলিগুড়ির জনসভা থেকেই গোটা ঘটনার সূত্রপাত হয়েছে। সেখানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী লক্ষ্য করেন তাঁর হাতে আঁকা ছবি হাতে নিয়েছেন শিশু।

PM Modi: হাতে আঁকা ছবি নিয়ে মোদীর সভায় গিয়েছিল, এবার বাংলার চার খুদে শিল্পীকে চিঠি প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী মোদী ও খুদে শিল্পীImage Credit: Ani
| Updated on: Apr 26, 2026 | 1:01 PM
Share

নয়া দিল্লি:  বঙ্গে প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেক দিনে দুই থেকে তিনটি সভাও করছেন। বক্তৃতায় শান দিচ্ছেন। নতুন নতুন স্লোগান তুলে বিজয়ের বার্তা দিয়েছেন। তবে এবার প্রধানমন্ত্রীর জনসভায় আরও একটা বিষয় নজর কেড়েছে। বক্তৃতা শুরুর আগে প্রায় প্রত্যেক জনসভায় উপস্থিত খুদে শিল্পীদের হাতে আঁকা ছবি সংগ্রহ করছেন। আর সেই ছবি গুলোর পিছনে তাঁদের নাম-ঠিকানা লিখে দিতে বলছেন। একইসঙ্গে তাদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। এবার সেই খুদে শিল্পীদের কাছে চিঠি পাঠালেন নরেন্দ্র মোদী। চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। একইসঙ্গে তাঁদের হাতের কাজের প্রশংসা করেছেন।

মোট চার খুদে শিল্পীকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই চার শিল্পী হল স্বরূপ হালদার, ত্রিশাগ্নী বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা দাস এবং চন্দন মল্লিক। কেউ মুর্শিদাবাদের বাসিন্দা, কেউ আবার শিলিগুড়ির বাসিন্দা। শিলিগুড়ির জনসভা থেকেই গোটা ঘটনার সূত্রপাত হয়েছে। সেখানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী লক্ষ্য করেন তাঁর হাতে আঁকা ছবি হাতে নিয়েছেন শিশু। ওই ছবিগুলি তিনি সংগ্রহ করেন। একইসঙ্গে ছবিগুলোর পিছনে তাঁদের ঠিকানা লিখে দিতেও অনুরোধ করেন। ঘটনার দুই সপ্তাহ পর,তাদের ঠিকানায় চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী।

মুর্শিদাবাদের বাসিন্দা স্বরূপ হালদার। প্রধানমন্ত্রী যে তার কাজ দেখেছেন, তা বিশ্বাসই হচ্ছে না তার। সংবাসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সে বলে,”তিনি আমার কথা ভেবেছেন, আমার শিল্পকর্ম দেখেছেন, এবং এটি আমার কাছে অনেক বড় ব্যাপার।”

একইভাবে, মুর্শিদাবাদেরই আরেক বাসিন্দা ত্রিশাগ্নি বন্দ্যোপাধ্যায় বলে,”আগের রাতে প্রায় তিন ঘণ্টা ধরে ছবি এঁকেছে। নিঁখুত করে তোলার চেষ্টা করেছি। আর উত্তর পেয়ে আমি অভিভূত। প্রধানমন্ত্রী মোদী আমাকে চিঠি পাঠিয়েছেন। খুব আনন্দ পেয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি তাঁর কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি অত্যন্ত খুশি। আমি তাঁকে অনেক ধন্যবাদ জানাতে চাই।”

দার্জিলিংয়ের নবম শ্রেণির ছাত্র চন্দন মল্লিকও খুব খুশি। আনন্দ প্রকাশ করে বলেন, “আমি নিজের হাতে আঁকা একটি স্কেচ তাঁকে উপহার দিয়েছিলাম। সেটি দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। তাই তিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।”

দার্জিলিংয়ের আরেক নবম শ্রেণির ছাত্রী অনুষ্কা দাস চিঠি পেয়ে বলেন, “১২ এপ্রিল যখন প্রধানমন্ত্রী মোদী শিলিগুড়িতে জনসভা করছিলেন, আমি মোদীর আঁকা স্কেচটি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। তিনি স্কেচটি নিয়ে সবাইকে এর পেছনে নিজেদের ঠিকানা লিখতে বলেন। আজ আমি তাঁর কাছ থেকে একটি চিঠি পেয়েছি। খুব গর্বিত বোধ করছি। আমি খুব খুশি।”

প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সমাজের তরুণ শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে। তাঁদের প্রচেষ্টা ও ভালবাসাকে স্বীকৃতি দেওয়া এই খুদে শিল্পীদের আরও উৎসাহ দেবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Follow Us