AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Punjab: এই শীতে ঠান্ডা জলে স্নান করছেন, আপনার অবস্থা না এই যুবকের মতো হয়!

Sangrur youth bathed in cold water: বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রবল ঠাণ্ডার মধ্যে, ঠান্ডা জলেই স্নান করেছিলেন যুবক। যার বড় মূল্য চোকাতে হল তাঁকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, নেহাত বয়স কম বলে বেঁচে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় কোনও বয়স্ক মানুষ থাকলে, তৎক্ষণাৎ তাঁর প্রাণ চলে যেতে পারত!

Punjab: এই শীতে ঠান্ডা জলে স্নান করছেন, আপনার অবস্থা না এই যুবকের মতো হয়!
প্রতীকী ছবিImage Credit: Pexels
| Updated on: Jan 09, 2024 | 7:51 PM
Share

সঙ্গরুর: কয়েক বছর আগে, সোশ্যাল মিডিয়ায় আইস বাকেট চ্যালেঞ্জ বলে এক নয়া চ্যালেঞ্জ শুরু হয়েছিল, মনে আছে? প্রায়, মাথায় বরফ ঠান্ডা জল ঢালার সেই চ্যালেঞ্জের মতোই, বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রবল ঠাণ্ডার মধ্যে, ঠান্ডা জলেই স্নান করেছিলেন যুবক। যার বড় মূল্য চোকাতে হল তাঁকে। প্রথমে কিছু না হলেও, ঠাণ্ডা জল দিয়ে স্নানের কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। বন্ধুরা তাঁকে ধরাধরি করে নিয়ে গিয়েছিল সাঙ্গরুরের ভবানীগড় এলাকার সরকারি হাসপাতালে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, নেহাত বয়স কম বলে বেঁচে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় কোনও বয়স্ক মানুষ থাকলে, তৎক্ষণাৎ তাঁর প্রাণ চলে যেতে পারত!

পঞ্জাবে বর্তমানে কনকনে ঠান্ডা পড়েছে। দিনের তাপমাত্রা থাকে ৪ থেকে ১০ ডিগ্রির মধ্যে। এই পরিস্থিতিতে কয়েকজন বন্ধুর সঙ্গে ঠাণ্ডা জলে স্নান করার এবং রাতে গরম পোশাক না পরেই বাড়ির বাইরে বের হওয়ার বাজি ধরেছিলেন ওই যুবক। সূত্রের খবর, তাঁর বন্ধুরা তাঁর শরীরে ঠান্ডা জল ঢেলে দিয়েছিল। প্রথমে তিনি ঠিকই ছিলেন। কিন্তু, কিছুক্ষণ পরই তাঁর শরীর ঠাণ্ডা হয়ে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান বন্ধুরা। হাসপাতালে আনার পর, তাঁর দ্রুত চিকিৎসা করা শুরু করেন ভবানীগড় সরকারি হাসপাতালের চিকিৎসকরা। ধীরে হলেও সুস্থ হচ্ছেন তিনি।

তবে, এই ধরনের পদক্ষেপ, প্রাণঘাতী হতে পারে বলে সতর্ক করেছেন ডাক্তাররা। ভবানীগড় সিভিল হাসপাতালের এসএমও ডা. বিপনজিৎ সিং খোসা জানিয়েছেন, ঠান্ডার সময় শরীরে সামান্য ব্যাঘাতও মারাত্মক হতে পারে। তিনি আরও বলেন, শীতকালে শরীরে আচমকা ঠাণ্ডা জল পড়লে, পেশী এবং রক্তনালীগুলির সংকোচন শুরু হয়। ফলে, পেশীতে পর্যাপ্ত রক্ত ​পৌঁছয় না। শরীরে রক্ত ​​​​প্রবাহের গতি ধীর হয়ে যায়। রক্তপ্রবাহের গতি স্বাভাবিক করতে, হৃৎপিণ্ডও দ্রুত স্পন্দিত হতে থাকে। এতে হার্ট অ্যাটাক, ব্রেন হেমারেজ বা প্যারালাইসিসের ঝুঁকি বেড়ে যায়। এই যুবকের জায়গায় কোনও বয়স্ক ব্যক্তি থাকলে, তাঁর মৃত্যু হতে পারত। বিশেষ করে যাঁদের হৃদরোগের সমস্যা রয়েছে, তাঁদের শীতকালে একেবারেই ঠান্ডা জলে স্নান করা উচিত নয়। হার্টের রোগীদের এই সময় অতিরিক্ত কাজও করা উচিত নয়।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?