AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এখনও সময় আছে মোদীজী, অন্নদাতাদের পাশে দাঁড়ান, ফের টুইট খোঁচা রাহুলের

'এখনও সময় আছে মোদীজী, অন্নদাতাদের পাশে দাঁড়ান, পুঁজিপতিদের সঙ্গ ছাড়ুন'-টুইট রাহুলের

এখনও সময় আছে মোদীজী, অন্নদাতাদের পাশে দাঁড়ান, ফের টুইট খোঁচা রাহুলের
ফাইল চিত্র।
| Updated on: Jan 10, 2021 | 3:49 PM
Share

নয়া দিল্লি: ফের কৃষকদের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার টুইটার-খোঁচায় বিঁধলেন প্রধানমন্ত্রীকে। সময় থাকতে ‘পুঁজিপতি’দের ছেড়ে কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি তুললেন কংগ্রেস সাংসদ।

এর আগেও একাধিকবার কৃষকদের সমর্থনে সুর চড়াতে শোনা গিয়েছে রাহুল গান্ধীকে। দিল্লিতে দেড় মাসের উপরে কৃষকদের যে আন্দোলন চলছে, তার পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বারবার মোদী সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। এদিনও আরও একবার প্রধানমন্ত্রীর কাছে সেই আর্জি নিয়েই টুইট করলেন রাহুল, ‘এখনও সময় আছে মোদীজী, অন্নদাতাদের পাশে দাঁড়ান, পুঁজিপতিদের সঙ্গ ছাড়ুন।’ সঙ্গে সংসদে নিজের ভাষণের পুরনো একটি ভিডিয়োও শেয়ার করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন: বিজেপি মুখ্যমন্ত্রীর সভার আগে পুলিস-কৃষক খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র কার্নাল

যেখানে রাহুলকে বলতে শোনা গিয়েছে, “ভারতে কৃষকদের জমির দাম যেভাবে বাড়ছে আর আপনার যে কর্পোরেট বন্ধুরা আছেন, তাঁরা এই জমি চাইছেন…। আর আপনি কী করছেন, কৃষক-শ্রমিকদের দুর্বল করছেন। এরপর কৃষকরা দুর্বল হলে, নিজের পায়ে দাঁড়াতে না পারলে তখন আপনি আপনার অর্ডিন্যান্সের কুঠার দিয়ে ওঁদের আঘাত করবেন।”

Follow Us
'এবার DCRC-র ছবি যেন আলাদা', কী বলছেন ভোটকর্মীরা?
'এবার DCRC-র ছবি যেন আলাদা', কী বলছেন ভোটকর্মীরা?
মঞ্চ থেকে হুমায়ুন কবীরকে নিশানা, হুগলির সপ্তগ্রামে হুঙ্কার শাহর
মঞ্চ থেকে হুমায়ুন কবীরকে নিশানা, হুগলির সপ্তগ্রামে হুঙ্কার শাহর
'এতখানি কড়াকড়ি দেখিনি', মুখ খুললেন এক ভোট কর্মী
'এতখানি কড়াকড়ি দেখিনি', মুখ খুললেন এক ভোট কর্মী
পুলিশ পর্যবেক্ষককে নিয়ে বড় অভিযোগ তৃণমূলের, কী বললেন বিজেপি প্রার্থী?
পুলিশ পর্যবেক্ষককে নিয়ে বড় অভিযোগ তৃণমূলের, কী বললেন বিজেপি প্রার্থী?
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি পুলিশের
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি পুলিশের
তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রায় ঘোষণা করা উচিত: বিমান
তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রায় ঘোষণা করা উচিত: বিমান
আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল শীর্ষ আদালত?
আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল শীর্ষ আদালত?
সেলিমদা জিতেই যেতেন, বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে: সৃজন
সেলিমদা জিতেই যেতেন, বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে: সৃজন
গরমেই প্রচার, দৌড়াতে হচ্ছে প্রচুর, সহজ পাচ্য খাবারেই ভরসা শশী পাঁজার
গরমেই প্রচার, দৌড়াতে হচ্ছে প্রচুর, সহজ পাচ্য খাবারেই ভরসা শশী পাঁজার
সংযোজন ও বিয়োজন ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারিতে দুই তালিকাই রয়েছে
সংযোজন ও বিয়োজন ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারিতে দুই তালিকাই রয়েছে