AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Banerjee: শহিদ দিবস পালনের ২ দিন আগে হঠাৎ দিল্লিতে ঋতব্রত, বড় কোনও পদক্ষেপ?

Ritabrata Banerjee Delhi visit: ঋতব্রত বলেন, "আমরা একটা বড় অংশের নথি ২৩ তারিখই (২৩ জুন) পাঠিয়ে দিয়েছিলাম কমিশনের কাছে। তখনই আমরা দেখা করার আবেদন করেছিলাম। তারপর আমাদের কাছে কিছু নথি চেয়েছিলেন। আমরা সময় চেয়েছিলাম। নির্বাচন কমিশন সেই সময় দিয়েছে।"

Ritabrata Banerjee: শহিদ দিবস পালনের ২ দিন আগে হঠাৎ দিল্লিতে ঋতব্রত, বড় কোনও পদক্ষেপ?
নয়াদিল্লিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 19, 2026 | 11:35 PM
Share

নয়াদিল্লি: আর ২ দিন পর তৃণমূলের শহিদ দিবস পালন। কালীঘাট তৃণমূলের পাশাপাশি তাঁরাও কলকাতার গান্ধী মূর্তির সামনে শহিদ দিবস পালন করছেন। জোরকদমে তাঁর প্রস্তুতি চলছে। সেইসময় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন নয়াদিল্লিতে। কিন্তু, হঠাৎ কেন রাজধানীতে এলেন তিনি? নিজেই নয়াদিল্লিতে আসার কারণ জানালেন।

কী বললেন ঋতব্রত?

তাঁর দিল্লি আসার কারণ নিয়ে ঋতব্রত বলেন, “নির্দিষ্ট কিছু কাজ নিয়ে দিল্লিতে আসা। মূল কাজটা হয়ে গিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অরূপ রায়ের নেতৃত্বে গিয়েছিলাম। নির্বাচন কমিশন আমাদের কাছে কিছু জবাব চেয়েছিলেন। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। কমিশন সেই সময়টা দিয়েছেন। সেই নথি তৈরির কাজেই এসেছিলাম দিল্লিতে।”

তবে নির্বাচন কমিশনকে তাঁরা আগে কিছু তথ্য পাঠিয়েছেন জানিয়ে ঋতব্রত বলেন, “আমরা একটা বড় অংশের নথি ২৩ তারিখই (২৩ জুন) পাঠিয়ে দিয়েছিলাম কমিশনের কাছে। তখনই আমরা দেখা করার আবেদন করেছিলাম। তারপর আমাদের কাছে কিছু নথি চেয়েছিলেন। আমরা সময় চেয়েছিলাম। নির্বাচন কমিশন সেই সময় দিয়েছে। আমরা কিছু নথি দিয়েছি। আরও কিছু নথি চেয়েছে। সেই নথি আমরা দেব। সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর ভরসা তো রাখতেই হবে। আমরা সেই ভরসাটা রাখছি।”

আসল তৃণমূল নিয়ে কমিশন কবে তাদের মত জানাবে, এই নিয়ে জল্পনা বাড়ছে। ঋতব্রত বললেন, “আমরা আশা করব উপনির্বাচন ঘোষণার আগে কমিশন তাদের মত জানাবে। কিন্তু আমরা কমিশনের উপর কিছু চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই।” তাঁদের সময় দেওয়া নিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। এই নিয়ে ঋতব্রত বলেন, “⁠অর্ধসত্য মিথ‍্যার থেকেও ভয়ঙ্কর। আমরা যে নথি ২৩ তারিখ দিয়েছিলাম, সেই নথিও তো ওদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তাহলে আমরা যদি বলি, ওরা আমাদের দেখে সবটা রিপোর্ট দিয়েছে তাহলে?”

অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন নিশানা করেন ঋতব্রত। গতকাল অভিষেক বলেছিলেন, তাঁর জন্য বিদ্রোহীরা যদি বেরিয়ে গিয়ে থাকেন, তাহলে কেউ ফিরে এলে তিনি এক ঘণ্টায় পদত্যাগ করবেন। এই নিয়ে ঋতব্রত বলেন, “⁠স্ববিরোধীতায় ভরা কথা বলছেন অভিষেক। বাঘ ডিম খায় না। বাঘরোল ডিম খায়। আগে কথা না বলে পদত‍্যাগ করুন।” মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক যদি তাঁদের সঙ্গে আসতে চান, তাহলে তাঁরা জাতীয় কর্মসমিতিতে আলোচনা করবেন বলে জানালেন। 

Follow Us