AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali Case: শুধুমাত্র একজনের জন্য কেন সুপ্রিম কোর্টে ছুটল রাজ্য? সন্দেশখালি-মামলায় প্রশ্ন বিচারপতির

Sandeshkhali Case: রাজ্যের তরফে শীর্ষ আদালতে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে এমন কিছু পর্যবেক্ষণ ছিল যা রাজ্যের বিরোধিতা করে করা হয়েছে। সেই কারণেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

Sandeshkhali Case: শুধুমাত্র একজনের জন্য কেন সুপ্রিম কোর্টে ছুটল রাজ্য? সন্দেশখালি-মামলায় প্রশ্ন বিচারপতির
সন্দেশখালি-মামলাImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2024 | 9:11 PM
Share

নয়া দিল্লি: সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করায় কার্যত তিরস্কারের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। কেন শুধুমাত্র একজনের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেই প্রশ্নও তুলেছে শীর্ষ আদালত। সোমবার বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল শুনানি। মামলার শুনানি এদিন মুলতুবি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি হবে গ্রীষ্মকালীন ছুটির পর, জুলাই মাসে হবে। সুপ্রিম কোর্টে বিচারাধীন, এই যুক্তিতে যাতে হাইকোর্টে দেখানো না হয়, সে ব্যাপারেও এদিন সতর্ক করেছে ডিভিশন বেঞ্চ।

রাজ্যের তরফে শীর্ষ আদালতে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে এমন কিছু পর্যবেক্ষণ ছিল যা রাজ্যের বিরোধিতা করে করা হয়েছে। সেই কারণেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যের বক্তব্য, গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলায় যে নির্দেশ দিয়েছে, তাতে পুলিশ ও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সুপ্রিম কোর্টে রাজ্যের করা আবেদনে বলা হয়েছে, সিবিআই-কে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে। হাইকোর্টের এই নির্দেশের ফলে সন্দেশখালি এলাকার যে কোনও ঘটনার তদন্ত করতে পারবে সিবিআই।

সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তারই বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সন্দেশখালিতে জমি দখল এবং মহিলাদের নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

Follow Us
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
সাগরে স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
তৃণমূল সাংসদকে তড়িঘড়ি ভর্তি করতে হল হাসপাতালে
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
বাইক বাহিনীর 'তাণ্ডব', ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
কেঁদে ফেললেন সাংসদ মিতালি, তুমুল উত্তেজনা গোঘাটে
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
হাওড়া মধ্য বিধানসভায় জিতবে কে, কী বলছে ভোটের হাওয়া?
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
প্রচারে গান চালিয়ে উদ্দাম নাচ বাম কর্মী-সমর্থকদের, তুঙ্গে বিতর্ক
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
'পবনের গাড়ি ফলো করা হচ্ছিল, পুরোটাই প্রি-প্ল্যানড', দাবি অর্জুনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের
BJP-র রোড শো-তে উত্তেজনা, ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলি কমিশনের