AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi-Sudip Meeting: NCPI-শুভেন্দু বৈঠকের আগে মোদী-সাক্ষাতে সুদীপ, কী কথা হল?

Sudip Banerjee Meets PM Narendra Modi: বাদল অধিবেশনের আগে গত ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একদফা বৈঠক সেরেছিলেন সুদীপ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এনসিপিআই-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিল পাস হয়ে গেলে সরকার যেন তাঁদের ভুলে না যায়, বিগত বৈঠকে এ বিষয়েও আবেদন করেছিলেন সুদীপ। সূত্রের খবর, গতকালের বৈঠকে উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Modi-Sudip Meeting: NCPI-শুভেন্দু বৈঠকের আগে মোদী-সাক্ষাতে সুদীপ, কী কথা হল?
সুদীপ-মোদী বৈঠকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2026 | 9:22 AM
Share

নয়া দিল্লি: ফের মোদী সাক্ষাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এর আগে গত সপ্তাহেও প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করেছিলেন সুদীপ। গতকাল রাতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এনসিপিআই-এর (NCPI) লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে, আজ এনডিএ (NDA) শরিক দলের বৈঠকে যোগ দেবেন এনসিপিআই সদস্যরা। আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক রয়েছে এনসিপিআই সাংসদদের। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ সাক্ষাৎ যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কী কথা হয়েছে বৈঠকে?

বাদল অধিবেশনের আগে গত ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একদফা বৈঠক সেরেছিলেন সুদীপ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এনসিপিআই-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিল পাস হয়ে গেলে সরকার যেন তাঁদের ভুলে না যায়, বিগত বৈঠকে এ বিষয়েও আবেদন করেছিলেন সুদীপ। সূত্রের খবর, গতকালের বৈঠকে উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মোদী-শতাব্দী বৈঠক

সুদীপ ছাড়াও এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কী নিয়ে কথা হয়েছে, সেই বিষয়েও জানিয়েছেন তিনি। শতাব্দী বলেছিলেন, “আমাদের অবস্থান নিয়ে কথা বললাম। আমাদের কে কী বলছেন, কে কী চাইছেন, তা নিয়ে কথা বললাম। আমার লোকসভা কেন্দ্র নিয়ে কথা বললাম। আমার সংসদীয় এলাকা নিয়ে কিছু ভাবনা রয়েছে। যেটা বড় আকারের। সেটা তাঁর সঙ্গে শেয়ার করেছি। উনি হ্যাঁ বলেছেন। তবে পুরো প্রোজেক্টটা ঠিকঠাক হলে আমি প্রকাশ্যে আনব। আমার ভাবনটা উনি মন দিয়ে শুনেছেন, বারবার জিজ্ঞাসা করেছেন। এখন পশ্চিমবঙ্গের কী অবস্থা, কী দেখছি, আগে কী দেখেছি, সেগুলো আলোচনা হয়েছে।”

উল্লেখ্য, আজ বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৮ জুলাই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, কোনও কাজের জন্য দিল্লি যেতে পারেনি শুভেন্দু। পরে দেখা যায়, নবান্নেই মুখ্য়মন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সুদীপ। যদি বৈঠকের বিষয়বস্তু নিয়ে দু’পক্ষই মুখ খোলেননি। এদিকে, আজকের বৈঠকে এনসিপিআই-এর ভবিষ্যত নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

Follow Us