AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: সুপ্রিম কোর্টে স্বস্তি সুমিতের, রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেকের পিএ-র

Sumit Roy case in Supreme Court: শুক্রবার সুপ্রিম কোর্টে সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলার শুনানি হয়। আদালতে সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করছেন। গত ৮ দিনে ছয়বার ডাকা হয়েছে।

Supreme Court: সুপ্রিম কোর্টে স্বস্তি সুমিতের, রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেকের পিএ-র
সুপ্রিম কোর্টে সুমিত রায়ের স্বস্তি Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 1:28 PM
Share

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বাড়ল সুমিতের। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না। বুধবার পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৯ অগস্ট।

কী জানিয়েছে শীর্ষ আদালত?

শুক্রবার সুপ্রিম কোর্টে সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলার শুনানি হয়। আদালতে সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করছেন। গত ৮ দিনে ছয়বার ডাকা হয়েছে। প্রত্যেকদিন হাজিরা দিয়েছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। এরপরই সুমিতের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

অন্যদিকে, তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চায় আদালত। সেক্ষেত্রে, তদন্তের আপডেট ও জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসছে, সেই সম্পর্কিত আপডেট জমা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা। আগামী সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন তিনি। সময় মঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ। তার ভিত্তিতেই শীর্ষ আদালতে জানিয়ে দেয়, আগামী বুধবার পরবর্তী শুনানি। সেক্ষেত্রে সুমিতের রক্ষাকবচও বুধবার পর্যন্ত বহাল থাকল।

সুমিত মামলা

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সুমিত। তবে, শালবনি এলাকায় জমি সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিন না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলায় সুপ্রিম কোর্ট সুমিতের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেয়।

তবে, জমি ও চাকরি দুর্নীতি ছাড়া সুমিতের বিরুদ্ধে আরও ৪টি এফআইআর রয়েছে। তাই, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েও ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গ্রেফতারির আশঙ্কা করে রক্ষাকবচের আবেদন করে দ্রুত শুনানির আর্জি জানান। তবে, আর্জি গ্রহণ করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়ে দেন, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির পরিস্থিতি তৈরি হয়নি। তাই পরে তালিকা অনুযায়ী শুনানি হতে পারে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা