AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: নাগরিকত্ব নির্ধারণ বা বিদেশি তকমা দিতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সুপ্রিম কোর্ট

Citizenship: একইসঙ্গে রাজ্য সরকারকেও এই বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। নাগরিক না হওয়া সত্ত্বেও কোনও বেনিয়মের আশ্রয় না নিতে পারে, প্রক্রিয়ার দেরি হলে যাতে কোনও সুযোগ নিতে না পারে, সে ব্যাপারেও সতর্ক করেছে শীর্ষ আদালত।

Supreme Court: নাগরিকত্ব নির্ধারণ বা বিদেশি তকমা দিতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সুপ্রিম কোর্ট
Image Credit: Getty Image
| Updated on: Jul 13, 2026 | 8:42 PM
Share

নয়া দিল্লি: কোনও ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ করা বা কাউকে বিদেশি তকমা দিতে গেলে, তা দিতে হবে স্বচ্ছ আইনি প্রক্রিয়ায়। ২৭ জনের করা একটি মামলায় এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। ওই ২৭ জনকে যে বিদেশি তকমা দেওয়া হয়, সেই নির্দেশ বহাল রেখেছিল গুয়াহাটি হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল মামলার শুনানি। ওই ২৭ জনের নাগরিকত্ব নির্ধারণের জন্য নতুন করে ফরেনার্স ট্রাইব্যুনালে প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সেই সঙ্গে শীর্ষ আদালত এও উল্লেখ করেছে যে নাগরিকত্ব নির্ধারণের সাংবিধানিক গুরুত্ব রয়েছে।

একইসঙ্গে রাজ্য সরকারকেও এই বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। নাগরিক না হওয়া সত্ত্বেও কোনও বেনিয়মের আশ্রয় না নিতে পারে, প্রক্রিয়ার দেরি হলে যাতে কোনও সুযোগ নিতে না পারে, সে ব্যাপারেও সতর্ক করেছে শীর্ষ আদালত। নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে ফরেনার্স অ্যাক্টের ৯ নম্বর ধারা যাতে সম্পূর্ণভাবে মানা হয়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

ওই ২৭ জনকে নিয়ে ফরেনার্স ট্রাইবুনালের নির্দেশ ও গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে তাঁদের নাগরিকত্বের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি শীর্ষ আদালত। সবটাই ট্রাইব্যুনালের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কোনও লিখিত তথ্য, নথি না প্রমাণ না থাকার অভিযোগে ওই ২৭ জনের নাগরিকত্ব বাতিল করেছিল ফরেনার্স ট্রাইবুনাল। ট্রাইবুনালের কাছে আর কোনও উপায় ছিল না বলে জানানো হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। পরে সেই নির্দেশ বহাল রেখে গুয়াহাটি হাইকোর্ট বলে, ‘এটা একটা অন্তহীন প্রক্রিয়া হতে পারে না।’

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু