AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

J&K Terror Attack: বাড়িতে ঢুকে আগে আধার কার্ড দেখতে চেয়েছিল জঙ্গিরা, নববর্ষে রাজৌরির হামলা ঘিরে চাঞ্চল্যকর তথ্য

Terrorist: সেনা সূত্রে জানা গিয়েছে, গুলিতে কমপক্ষে ১০ জনের উপরে গুলি চালানো হয়। তাঁদের রাজৌরির সরকারি মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত একজনের আজ সকালে মৃত্যু হয়।

J&K Terror Attack: বাড়িতে ঢুকে আগে আধার কার্ড দেখতে চেয়েছিল জঙ্গিরা, নববর্ষে রাজৌরির হামলা ঘিরে চাঞ্চল্যকর তথ্য
এ দিন সকালেও এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলে।
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 11:58 AM
Share

শ্রীনগর: বর্ষশুরুতেই উপত্যকা রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায় (Terror Attack)। রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরিতে হামলা চলে। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে চারজনের মৃত্যু হয়। এই হামলার পরই নিরাপত্তার কড়া বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে এলাকা। সেই হামলা নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। জম্মু-কাশ্মীরের পুলিশের তরফে জানানো হল, রাজৌরিতে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। খুন করার আগে তাঁদের পরিচয়ও জানতে চায় জঙ্গিরা। সূত্রের খবর, রবিবারের এই হামলায় কমপক্ষে দুই জন জঙ্গি জড়িত ছিল।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে ৭টা নাগাদ জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হামলা হয়। দীর্ঘক্ষণ ধরেই জঙ্গিরা জঙ্গলের ভিতরে লুকিয়ে ছিল। সুযোগ বুঝে তারা হামলা চালায়। ওই এলাকার হিন্দুদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সূত্রের খবর, হামলাকারী জঙ্গিরা বাড়িতে ঢুকে প্রথমে বসবাসকারীদের পরিচয় জানতে চাওয়া হয়। আধার কার্ড দেখে তাদের ধর্ম হিন্দু জানার পরই এলোপাথাড়ি গুলি চালায় তাঁরা।

বহু বছর বাদে নববর্ষের দিন জম্মুতে হামলা হল। সেনার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “কমপক্ষে ১০ মিনিট ধরে গোলাগুলি চলে। প্রথমে রাজৌরির আপার ডাংরি গ্রামের একটি বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। এরপর ২৫ মিটার দূরে গিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দার উপরে এলোপাথাড়ি গুলি চালায়। গ্রাম ছেড়ে পালানোর আগে আরও একটি বাড়িতে ঢুকে গুলি চালায় তাঁরা।”

সেনা সূত্রে জানা গিয়েছে, গুলিতে কমপক্ষে ১০ জনের উপরে গুলি চালানো হয়। তাঁদের রাজৌরির সরকারি মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত একজনের আজ সকালে মৃত্যু হয়। জানা গিয়েছে, মোট তিনজন আহতকে এয়ারলিফ্ট করে জম্মু নিয়ে আসা হচ্ছিল। সেই সময়ই এক ব্যক্তির মৃত্যু হয়।

ডাংরির পঞ্চায়েত প্রধান ধীরজ কুমার জানান, সন্ধে ৭টা নাগাদ তিনি গুলির শব্দ শোনা যায়। এরপরে গুলির শব্দ বাড়তে শুরু করে। হামলার পরই অভিযুক্ত দুই জঙ্গিকে ধরতে সেনা ও সিআরপিএফ বাহিনী যৌথ অভিযান শুরু করে।   এদিকে, হামলার প্রতিবাদে আজ রাজৌরিতে বনধ পালন করা হচ্ছে।

Follow Us
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা