AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Tension: চাঁদপুরে ট্রেনে আগুন, মিরপুর-সাভার-আশুলিয়ায় জ্বলল বাস! হাসিনা ফেরার আগেই বাংলাদেশের হাল চোখে দেখার মতো নয়…

Sheikh Hasina's Return to Bangladesh: ঢাকার মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ী, মিরপুর, ধানমন্ডি ও হাতিরপুল এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। মিরপুরে বাসে আগুন লাগানো হয়। সাভার ও আশুলিয়াতেও একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পেট্রলবোমা হামলা হয়।

Bangladesh Tension: চাঁদপুরে ট্রেনে আগুন, মিরপুর-সাভার-আশুলিয়ায় জ্বলল বাস! হাসিনা ফেরার আগেই বাংলাদেশের হাল চোখে দেখার মতো নয়...
ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে।Image Credit: X
| Edited By: | Updated on: Nov 29, 2026 | 7:45 AM
Share

ঢাকা: শেখ হাসিনা ফেরার আগে আজ, রবিবার ফের বাংলাদেশ জুড়ে লকডাউন। আওয়ামী লীগ ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিয়েছে। তার আগে থেকেই দিকে দিকে অশান্তি। বাংলাদেশের একাধিক জেলায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণের অভযোগ। নিরাপত্তা জোরদার করেছে তারেক রহমান সরকার।

আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ২৯ ও ৩০ নভেম্বরের এই কর্মসূচি। কর্মসূচি শুরুর আগেই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার একাধিক ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ প্রশাসন।

ঢাকার মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ী, মিরপুর, ধানমন্ডি ও হাতিরপুল এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। মিরপুরে বাসে আগুন লাগানো হয়। সাভার ও আশুলিয়াতেও একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পেট্রলবোমা হামলা, পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসে আগুন এবং চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাঙ্কের শাখা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের খবর সামনে এসেছে। চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের একটি বগিতেও আগুন লাগে।

অন্যদিকে, গোপালগঞ্জে পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার খবর পাওয়া গিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতটি জেলায় মোট ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সর্বাধিক ৫৬ প্লাটুন রয়েছে। পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীকেও সতর্ক রাখা হয়েছে। ঢাকায় গ্রেফতার অভিযানও জোরদার হয়েছে।

লকডাউনের প্রভাব পড়েছে পরিবহন ও জনজীবনেও। খুলনা-ঢাকা রুটে বাস চলাচলে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা-বাণিজ্যেও শনিবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগের এই ৪৮ ঘণ্টার কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Follow Us