AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছিঁচকে চোরকে ধরতেই বেরিয়ে এল শাহরুখ খানের নাম! শেষে কি না এই….

SRK: তাদের জেরা করার সময়ই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, ছোট-খাটো চোর নয় তারা। বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়িতেও ঘুরে এসেছে তারা।

ছিঁচকে চোরকে ধরতেই বেরিয়ে এল শাহরুখ খানের নাম! শেষে কি না এই....
শাহরুখের সঙ্গে কী যোগ এই দুই যুবকের?Image Credit: X
| Updated on: Feb 20, 2025 | 6:42 AM
Share

আহমেদাবাদ: বাড়ি ফাঁকা থাকলেই সুযোগ পেয়ে ঢুকে পড়ত। নিমেষে সাফ করে দিত গোটা বাড়ি। তন্নতন্ন করে খুঁজে বের করত কোথায় সোনা-দানা, টাকা পয়সা আছে। এমনই এক ছিঁচকে চোরকে ধরে পুলিশ। আর তাঁকে জেরা করতেই উঠে এল শাহরুখ খানের নাম!

গুজরাটের ভারুচে এক সেনাকর্মীর বাড়ি থেকে ২.৭৪ লক্ষ টাকার সোনা ও রুপোর জিনিস চুরি হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ রাম স্বরূপ কুশওয়াহা নামক বছর একুশের এক যুবককে গ্রেফতার করে। তার সহকারী মিনহাজ সিন্ধাকেও গ্রেফতার করে পুলিশ।

তাদের জেরা করার সময়ই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, ছোট-খাটো চোর নয় তারা। বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়িতেও ঘুরে এসেছে তারা। ২০২৩ সালে মন্নতে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ভিতরে ঢুকে পড়েছিল ধৃত রাম স্বরূপ কুশওয়াহা। সঙ্গে ছিল আরও একজন। পরে নিরাপত্তারক্ষীরা তাদের ধরে ফেলে। পুলিশে অভিযোগও দায়ের হয় তাদের নামে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দুই যুবক চুরিতে সিদ্ধহস্ত। শুধু ভারুচেই তাদের বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে। বাকি কোন জেলায়, কোন রাজ্যে ওই দুইজন চুরি করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?