AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament: সংবিধানের কপি নিয়ে সংসদের গেটে দাঁড়াবেন তৃণমূল সাংসদরা, কী হবে আজ?

Parliament: গোটা দেশ উত্তাল নিট ও নেট বিতর্ক নিয়ে। দুই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঘিরে শুরু হয়েছে চাপান-উতোর। সংসদেও এই ইস্যুকেই হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজে বলেছেন যে তিনি নিট ইস্যু সংসদে তুলবেন এবং পড়ুয়াদের বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।

Parliament: সংবিধানের কপি নিয়ে সংসদের গেটে দাঁড়াবেন তৃণমূল সাংসদরা, কী হবে আজ?
ফাইল চিত্রImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 9:40 AM
Share

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশন। আর সংসদের প্রথম দিন থেকেই এককাট্টা বিরোধীরা। একদিকে নিট বিতর্ক, অন্যদিকে প্রোটেম স্পিকার নিয়ে তরজা, একাধিক ইস্যুতে এবার সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বিরোধী ইন্ডিয়া জোট।

গোটা দেশ উত্তাল নিট ও নেট বিতর্ক নিয়ে। দুই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঘিরে শুরু হয়েছে চাপান-উতোর। সংসদেও এই ইস্যুকেই হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজে বলেছেন যে তিনি নিট ইস্যু সংসদে তুলবেন এবং পড়ুয়াদের বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। সূত্রের খবর, নিট নিয়ে  সংসদে কী রণকৌশল হবে, তা নিয়ে আজ আলোচনায় বসতে পারে  ইন্ডিয়া জোট।

পাশাপাশি ডেপুটি স্পিকার পদের দাবিতে অনড় বিরোধীরা। ইন্ডিয়া জোট ডেপুটি স্পিকারের দাবি জানাবে। প্রোটেম স্পিকার নিয়েও বিতর্ক তুমুল। সাতবারের বিজেপি সাংসদ ভর্তৃহারি মহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা নিয়ে সুর চড়াবে বিরোধীরা।

জানা গিয়েছে, আজ সকালে ইন্ডিয়া জোটের সদস্যদের সংসদ চত্বরে একজোট হতে বলা হয়েছে। তারা ২ নম্বর গেটের সামনে, যেখানে গান্ধী মূর্তি ছিল, সেখানে জমায়েত হবেন। তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সদস্যদের সংবিধানের এক কপি নিয়ে আসতে বলা হয়েছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা