AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actor MP Dev: আট ঘণ্টা পর দিল্লিতে ইডির অফিস ছাড়লেন দেব, কী বললেন

ED questions Dev: বুধবার দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল দেবকে। সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল ঘাটালের সাংসদের। সেই মতো আজ সকালে নির্ধারিত সময়েই ইডির অফিসে পৌঁছে যান তিনি। বেলা প্রায় এগারোটা নাগাদ প্রবর্তন ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে যান তিনি। 

Actor MP Dev: আট ঘণ্টা পর দিল্লিতে ইডির অফিস ছাড়লেন দেব, কী বললেন
ঘাটালের সাংসদ দেবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 8:58 PM
Share

নয়া দিল্লি: টানা আট ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব শেষে দিল্লিতে ইডির অফিস থেকে বেরলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক (দেব) অধিকারী। সন্ধে সাতটার কিছু পরে প্রবর্তন ভবন ছাড়লেন তিনি। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘যতবার ডাকবে, ততবার আসব। যতরকমভাবে সহযোগিতা করার, ততরকমভাবে করব।’ তবে নতুন করে তাঁকে ইডির অফিসে আর ডেকে পাঠানো হয়নি বলেই দাবি তৃণমূলের তারকা সাংসদের। বললেন, ‘আমি তো হাসি মুখে গিয়েছি, হাসিমুখে ফিরেছি, আর কী চাই!’

দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির অফিসাররা দেবকে কী কী প্রশ্ন করলেন, যা প্রশ্ন করেছিলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন কি না, সে সব বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ঘাটালের তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, ‘এই বিষয়টি ওনারা (ইডি) বললে বেশি ভাল হবে।’ প্রসঙ্গত, বুধবার দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল দেবকে। সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল ঘাটালের সাংসদের। সেই মতো আজ সকালে নির্ধারিত সময়েই ইডির অফিসে পৌঁছে যান তিনি। বেলা প্রায় এগারোটা নাগাদ প্রবর্তন ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে যান তিনি।

উল্লেখ্য, এর আগেও একবার দেবকে ডাকা হয়েছিল কলকাতায় সিবিআই অফিসে। গরু পাচার মামলায় গ্রেফতার এনামুল হকের সঙ্গে তাঁর যোগের অভিযোগ উঠেছিল। যদিও দেব তখন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। আজ সকালে যখন তিনি ইডির অফিসে ঢোকেন, তখনও এই এনামুলের বিষয়ে প্রশ্ন করা হয় ঘাটালের সাংসদকে। আজও তিনি বলেছেন, তিনি এনামুলকে চেনেন না। সঙ্গে এও বলেছেন, ‘আমি কারও থেকে এক টাকাও নিইনি। আমার ওই ভয় নেই। তাই যখনই ডাকবে তখনই যাব।’

ঘাটালের তারকা সাংসদের বক্তব্য, তদন্তকারী সংস্থার উপর তাঁর ভরসা রয়েছে এবং তদন্তের স্বার্থে যখনই কোনও সাহায্যের দরকার হবে, তিনি সাহায্যের জন্য প্রস্তুত। সঙ্গে এও বলেছিলেন যে তিনি নিজের শুটিং বাতিল করে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে এসেছেন।