Mamata Banerjee: আমরা ফুল দিয়েছি, উনি অপমান করেছেন: মমতা
Mamata Banerjee slams ECI and BJP: নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল যখন আমি দেখা করেছি, আমি বলেছি, একজন খুনিও তার সপক্ষে কথা বলার সুযোগ পায়। দিল্লির জমিদার ভোটার অধিকার ছিনিয়ে নিচ্ছে।"

বঙ্গ ভবনে এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: TV9 Bangla
নয়াদিল্লি: এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ে গতকাল নির্বাচন সদনে গিয়েছিলেন। আর মঙ্গলবার বঙ্গ ভবনে তাঁদের নিয়ে সাংবাদিক বৈঠকে হাজির হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির গায়ে ছিল কালো চাদর। এদিন সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেন মমতা। কী কী বললেন তিনি?
- একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী ৬ বার চিঠি দিয়েছেন। একবারও উত্তর দেয়নি। চিঠির প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেনি। তাহলে কে রূঢ়?: অভিষেক
- আপনাকে যদি এসআইআর করতেই হয়, তাহলে ২০২৪ সালে শুরু করতে পারতেন। পুরো ২০২৫ সাল আপনার কাছে থাকত। সেখানে আপনি ২০২৫ সালের অক্টোবরে এসআইআর শুরু করলেন। আমরা এসআইআর-র বিরোধী নই। কিন্তু, অপরিকল্পিত প্রক্রিয়ার বিরুদ্ধে: অভিষেক
- জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, “আমি চাই মুখ্য নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট হোক। তবে আমাদের নম্বর নেই।” রাহুল গান্ধী বলেছেন পরে আইন এনে শাস্তি দেওয়া হবে। মমতা বলেন, “এই বিষয়ে আমিও সমর্থন করি।”
- বিজেপি বাংলায় আসবে না। বিজেপির লোক আমায় ভোট দেবেন: মমতা
- তামিলনাড়ুতে অন্য ডকুমেন্টস অ্যালাউ করছে, বাংলায় কেন করছে না?: মমতা
- কাল আমাদের অপমান করেছে। ওরা বিজেপির হয়ে কাজ করছে। কাল প্রশ্নের উত্তর দেয়নি। উল্টে থ্রেট করছিল। কালও চিৎকার করছিল। আগের দিনও আঙুল তুলেছিল: মমতা
- বাংলায় সুপার এমারজেন্সির জারির চেষ্টা হচ্ছে কি?, প্রশ্ন তুললেন মমতা
- বাংলায় রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না। তাই বাংলাকে টার্গেট করছে। দুই বছরের বাচ্চার জন্য দুধ আনতে দিচ্ছিল না: মমতা
- যারা বৈধ ভোটার, তাঁদের ভোট দেওয়ার অধিকার আছে। বাংলায় সব থেকে বেশি সংখ্যালঘু। ৩৩ শতাংশ। তাঁদের নাম বাদ দিয়ে দেবে? সরকারের কাজ থেকে তাঁদের বাদ রাখা যায়? আমি জাতপাত ধর্ম দেখে কাজ করি না: মমতা
- ক’জন রোহিঙ্গা পাওয়া গিয়েছে? একজনও না। এদের হাতে অনেক টাকা। সোশ্যাল নেটওয়ার্কের জন্য টাকা আছে। কিন্তু দেশের মানুষের জন্য টাকা নেই। বাংলাদেশের ছবি বাংলার বলে চালানো হচ্ছে: মমতা
- ৫৮ লক্ষ নামও যদি বাদ যায়, আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না:মমতা
- সুপ্রিম কোর্ট লজিক্যাল ডিসক্রেপেন্সি নাম প্রকাশ করতে বলেছে। যদি বাংলায় অনুপ্রবেশকারী থাকে, তাহলে সীমান্ত কার হাতে? আগে বাইরে থেকে যারা আসত, তাদের তথ্য শেয়ার করত। কিন্তু, গত ১০ বছর ধরে করে না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। বাংলাদেশ থেকে কিছু লোককে আনা হয়েছে ওখানে অশান্তির পর: মমতা
- গতকাল কমিশনের সঙ্গে বৈঠকের পর মমতা বলেছিলেন, তাঁদের অপমান, অসম্মান করা হয়েছে। সেজন্য বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন। এদিন এই নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, “আমরা ফুল দিয়েছি, উনি অপমান করেছেন।”
- গতকাল যখন আমি দেখা করেছি, আমি বলেছি, একজন খুনিও তার সপক্ষে কথা বলার সুযোগ পায়। দিল্লির জমিদার ভোটার অধিকার ছিনিয়ে নিচ্ছে: মমতা
- মানুষের ভোটাধিকার কাড়া হচ্ছে। ভবানীপুরের উদাহরণ দিচ্ছি। প্রথমে তারা চল্লিশ হাজারের নাম বাদ দিয়েছে। লজিক্যাল মিসম্যাচ বলে যেখানে তৃণমূলের বিধানসভা কেন্দ্রে নাম বাদ দিয়েছে: মমতা
- প্রতিহিংসাপরায়ণ হয়ে মানুষের নাম বাদ দিচ্ছে। অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়েছে। বাবা মা-র বয়সের ফারাকের জন্য তলব করা হচ্ছে। জয় গোস্বামী বিখ্যাত কবি। তাঁকে নোটিস দেওয়া হয়েছে: মমতা
- বেআইনিভাবে মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। রোল অবজার্ভারদের কোনও ভূমিকা নেই। পিছন থেকে তাঁদের বিজেপি নিয়োগ করেছে: মমতা
- রিটায়ার্ড আইটি অফিসার সীমা খান্না নাম বাদ দিচ্ছেন। ERO-র থেকে কোনওরকম সুপারিশ না নিয়ে নাম বাদ দিচ্ছেন: মমতা
- বিরোধীশাসিত রাজ্যগুলিতে SIR হচ্ছে। অসমে, উত্তর-পূর্বে হচ্ছে না: মমতা
- ২০০২ সালে শেষবার SIR হয়েছিল। এখন আবার হচ্ছে। কেন নির্বাচনের আগে করা হচ্ছে এসআইআর? সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করবে: মমতা
- আমি ছ’বার চিঠি লিখেছে। আমার দলের প্রতিনিধি দল বারবার গিয়েছে। আদালতে এখন মামলা চলছে। বিচারের দিন আছে। তাই আমি তা নিয়ে কিছু বলব না: মমতা
- এখানে যারা বসে আছে, তারা সবাই এসআইআর -র কারণে বিপর্যস্ত পরিবার। দিল্লি সংবাদমাধ্যমের কোনও ধারণা নেই বাংলায় কী ঘটছে। সত্য ঘটনা সঠিকভাবে প্রকাশ হয় না। বিরোধীদের কণ্ঠস্বর সঠিকভাবে তোলা হয় না: মমতা