AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srinagar Grenade Attack : শ্রীনগরে গ্রেনেড হামলায় মৃত ২, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার দুই

Srinagar Grenade Attack : শ্রীনগরের বাজারে গ্রেনেড হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হল। হামলার ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হল। অভিযুক্তরা হল মোহদ বারিক এবং ফজিল নবি।

Srinagar Grenade Attack : শ্রীনগরে গ্রেনেড হামলায় মৃত ২, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার দুই
ছবি : PTI
| Edited By: | Updated on: Mar 09, 2022 | 12:03 AM
Share

শ্রীনগর : শ্রীনগরের বাজারে গ্রেনেড হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হল। হামলার ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হল। অভিযুক্তরা হল মোহদ বারিক এবং ফজিল নবি। তারা দুজনেই শ্রীনগরের খানিয়ারের বাসিন্দা। গত রবিবার শ্রীনগরের একটি বাজারে সন্ত্রাসবাদীরা গ্রেনেড হামলা চালায়। পুলিশ জানিয়েছিল, হামলায় মৃত্যু হয় ৭১ বছর বয়সী এক বৃদ্ধ এবং এক যুবতির। আহত হয়েছিল প্রায় ৩৮ জন। এই ঘটনার তদন্তের জন্য এবং দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য শ্রীনগর পুলিশের প্রধান রাকেশ বালওয়াল একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছিল।

একটি বিবৃতিতে পুলিশ বলেছে, “সিট দুষ্কৃতীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তারা নম্বর প্লেট বিহীন একটি বাইকে এসেছিল এই হামলার উদ্দেশেই। এবং গ্রেনেড হামলার পর ওই একই বাইকে করে পালিয়ে গিয়েছিল।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, “শ্রীনগর শহরের সিসিটিভি ট্রেইলের তীব্র বিশ্লেষণের সময়, উভয় অভিযুক্ত যে রুটটি গ্রহণ করেছিল তা খানিয়ার এলাকার একটি পাড়ায় অবস্থিত বলে ধরা পড়েছে।” পুলিশ আরও জানিয়েছে, “পরিকল্পনা ছিল পার্ক করা নিরাপত্তার গাড়িতে হামলা করার কিন্তু চলন্ত দুই চাকার গাড়ি থেকে গ্রেনেড নিক্ষেপের কারণে লক্ষ্যবস্তু মিস হয়ে যায় এবং পাশের ভিড়ের মধ্যে গ্রেনেড বিস্ফোরিত হয়।”

প্রসঙ্গত, গত রবিবার শ্রীনগরের একটি ব্যস্ত বাজারে গ্রেনেড হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধের। কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছিলেন,৪.২০ এর দিকে সন্ত্রাসবাদীরা হরি সিং হাই স্ট্রিটে মোতায়েন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একটি গ্রেনেড নিক্ষেপ করেছিল। সপ্তাহের শেষ দিন রবিবার। তাই স্বভাবতই রবিবারের বাজারে খুব ভিড় ছিল। সেইসময় সন্ত্রাসবাদীরা বাজারে হামলা চালায়। এই হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধ এবং এক যুবতির। তিনি শ্রীনগরেরই বাসিন্দা। ৭১ বছর বয়সী মোহম্মদ আসলাম মাখদুমি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। মারা গিয়েছিলেন ১৯ বছর বয়সী এক মেয়েও। আহতদের সঙ্গে সঙ্গে শ্রী মহারাজা হরি সিং (SMHS) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আহতদের মধ্যে একজন পুলিশকর্মীও ছিলেন। প্রাক্তন জম্মু ও কাশ্মীরের মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব টুইটে এই ঘটনার তীব্র করেছিলেন।

আরও পড়ুন : UP Assembly Election Result : বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ অখিলেশের

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন