AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: বিজেপির গলার কাঁটা দক্ষিণ, ‘ওষুধ’ দিতে আজ তামিলনাড়ু-কর্নাটক সফরে শাহ-নাড্ডা

Lok Sabha Election 2024: গত বছরেই কর্নাটকে বিধানসভা নির্বাচন ছিল। সেখানে বিজেপির পাশা উল্টে দিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। অন্যদিকে, সম্প্রতিই তেলঙ্গানা বিধানসভা নির্বাচনেও বিআরএস-কে সরিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তামিলনাডুতেও এডিএএমকে-র সঙ্গে জোট বাঁধলেও, হারতেই হয়েছে বিজেপিকে।

BJP: বিজেপির গলার কাঁটা দক্ষিণ, 'ওষুধ' দিতে আজ তামিলনাড়ু-কর্নাটক সফরে শাহ-নাড্ডা
ফাইল চিত্রImage Credit: PTI
| Edited By: | Updated on: Feb 11, 2024 | 12:38 PM
Share

নয়া দিল্লি: শেষ বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনে আগে এটাই শেষ অধিবেশন ছিল এটা। নির্বাচনের সুর বেঁধে দেওয়া হয়েছে এই অধিবেশন থেকে। এদিকে, সংসদ অধিবেশন শেষ হতেই কোমর বেঁধে ভোট প্রচারে নেমে পড়ল বিজেপি। প্রথমেই নজর দক্ষিণের উপরে। আজ তামিলনাড়ু এবং কর্নাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

গত বছরেই কর্নাটকে বিধানসভা নির্বাচন ছিল। সেখানে বিজেপির পাশা উল্টে দিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। অন্যদিকে, সম্প্রতিই তেলঙ্গানা বিধানসভা নির্বাচনেও বিআরএস-কে সরিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তামিলনাডুতেও এডিএএমকে-র সঙ্গে জোট বাঁধলেও, হারতেই হয়েছে বিজেপিকে। তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৮ টি আসনেই জিতে নিয়েছিল ডিএমকে-কংগ্রেস, বাম জোট। এআইএডিএমকে-র শক্তি ক্ষয়ে অস্তিত্বহীন হয়ে পড়ে বিজেপিও। কেরল বরাবরই বাম ও বিরোধী ইউডিএফের মধ্যেই লড়াই হয়। দক্ষিণের রাজ্যগুলির মধ্য়ে একমাত্র কর্নাটকই বিজেপির জেতা রাজ্য ছিল। গত বছর তাও হাতছাড়া হয়েছে। সেই হিসাবে বলতে গেলে, বিজেপির কাছে গলার কাঁটা দক্ষিণ ভারত।

লোকসভা নির্বাচনের আগে এই কাঁটা উগরাতেই জোরকদমে প্রচারে নামছে বিজেপি। সূত্রের খবর, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেপি নাড্ডা। এআইএডিএমকের সমর্থন নিশ্চিত করে এনডিএ-র আসন সংখ্যা বাড়াতে মরিয়া বিজেপি।

অন্যদিকে,  কর্নাটক বিধানসভা নির্বাচনে হারের পর কিছুটা ব্যাকফুটে পদ্ম শিবির। পুরনো জমি পুনরুদ্ধার করতে মরিয়া অমিত শাহ। আজ দিনভর সাংগঠনিক বৈঠক এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?