Anurag Thakur: ‘হাসির পাত্র হয়ে উঠেছে কংগ্রেস…’, হিমাচলের বাস্তব চিত্র তুলে ধরলেন অনুরাগ ঠাকুর

Lok Sabha Election 2024: হিমাচল প্রদেশ সরকারের সমালোচনা করে অনুরাগ ঠাকুর বলেন, "হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে। এমনকী, সম্প্রতি বন্যা পরিস্থিতি নিয়েও রাজনীতি করেছে সুখু সরকার। হিমাচল প্রদেশে হাসির পাত্র হয়ে গিয়েছে কংগ্রেস সরকার।"

Anurag Thakur: হাসির পাত্র হয়ে উঠেছে কংগ্রেস..., হিমাচলের বাস্তব চিত্র তুলে ধরলেন অনুরাগ ঠাকুর
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।Image Credit source: PTI

|

May 30, 2024 | 1:09 PM

নয়া দিল্লি: হিমাচল প্রদেশের জন্য কিছু করেনি কংগ্রেস সরকার। বরং কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্পও আটকে রাখছে হিমাচল সরকার। এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য় সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

হিমাচল প্রদেশ সরকারের সমালোচনা করে অনুরাগ ঠাকুর বলেন, “হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে। এমনকী, সম্প্রতি বন্যা পরিস্থিতি নিয়েও রাজনীতি করেছে সুখু সরকার। হিমাচল প্রদেশে হাসির পাত্র হয়ে গিয়েছে কংগ্রেস সরকার।”

প্রধানমন্ত্রী মোদীর উপরে হিমাচল প্রদেশের মহিলাদের আস্থা রয়েছে বলেই দাবি করেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “মহিলাদের প্রধানমন্ত্রী মোদীর উপরে পূর্ণ আস্থা রয়েছে, কারণ মোদী সরকার তাদের বিনামূল্য শৌচাগারের ব্যবস্থা করে দিয়েছে, বিনামূল্যে রেশন থেকে এলপিজি সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। মহিলারা মোদী সরকারের থেকে অনেক উপকৃত হয়েছেন। এই পরিষেবাগুলি তাদের আনন্দ দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী মহিলাদের ক্ষমতায়ন করেছেন, তাদের শক্তি জুগিয়েছেন।”

তিনি বলেন যে কোভিডকালে হিমাচল প্রদেশে রেকর্ড টিকাকরণ হয়েছিল। মনরেগা প্রকল্পের অধীনে হিমাচলে ২০ হাজার বাড়ি তৈরি হয়েছে। এইমস তৈরি হয়েছে। ৪টি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে, সুড়ঙ্গ, উন্নত রাস্তা তৈরি করা হয়েছে।

Follow Us