AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dharmendra Pradhan: জগন্নাথ দেবের প্রিয় খাবার এটি, ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদে মজলেন ধর্মেন্দ্র প্রধান

Pakhala: ২০২৩ সাল থেকেই অনলাইন ক্যাম্পেন শুরু করা হয়েছিল ওড়িশার ঐতিহ্যশালী ও জনপ্রিয় খাবার পাখালা-কে নিয়ে। ওড়িশায় প্রতি বছর ২০ মার্চ পালিত হয় পাখালা দিবস হিসাবে। এই উপলক্ষেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাখালা দিয়ে ভোজ সারার ছবি শেয়ার করেন।

Dharmendra Pradhan: জগন্নাথ দেবের প্রিয় খাবার এটি, ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদে মজলেন ধর্মেন্দ্র প্রধান
পাখালা খাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।Image Credit: Twitter
| Updated on: Mar 21, 2024 | 11:53 AM
Share

ভুবনেশ্বর: নিজের শিকড়, সংস্কৃতি নিয়ে বরাবরই সচেতন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিভিন্ন সময়ে ওড়িয়া সংস্কৃতিকে তুলে ধরেছেন তিনি। এবার ওড়িশার ঐতিহ্যশালী খাবার পাখালা দিয়ে ভোজের ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি একা নন, ওড়িশার খাবারের স্বাদ আস্বাদন করান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুকেও।

২০২৩ সাল থেকেই অনলাইন ক্যাম্পেন শুরু করা হয়েছিল ওড়িশার ঐতিহ্যশালী ও জনপ্রিয় খাবার পাখালা-কে নিয়ে। ওড়িশায় প্রতি বছর ২০ মার্চ পালিত হয় পাখালা দিবস হিসাবে। এই উপলক্ষেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাখালা দিয়ে ভোজ সারার ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এটা শুধুমাত্র পছন্দের খাবারই নয়, ওড়িশার সাংস্কৃতিক ও খাবারের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।”

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, প্রফেসর কিশোর বাসা ও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধুও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বসে পাখালা খান। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, মহাপ্রভু জগন্নাথেরও অত্যন্ত পছন্দের খাবার।

প্রসঙ্গত, পাখালা হল জলে ভেজানো ভাত, যা আমাদের রাজ্যে পান্তা ভাত নামেই পরিচিত। নিরামিষ ও আমিষ পদের সঙ্গে এই খাবার খাওয়া হয়।

Follow Us
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁজা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁজা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের