AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-US Trade Deal: ফুলেফেঁপে উঠবে ভারতের ব্যবসা, হিরে থেকে স্মার্টফোন-এই সব পণ্যে আর শুল্ক লাগবে না

US Tariff on India: এদিন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়াল বলেন যে এই চুক্তিতে দেশের কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বার্থ রক্ষা করা হয়েছে। তিনি জানান, ভারতের 'আত্ম-নির্ভর' পণ্যগুলিকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

India-US Trade Deal: ফুলেফেঁপে উঠবে ভারতের ব্যবসা, হিরে থেকে স্মার্টফোন-এই সব পণ্যে আর শুল্ক লাগবে না
কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়াল।Image Credit: PTI
| Updated on: Feb 07, 2026 | 3:34 PM
Share

নয়া দিল্লি: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ভারত। ঘোষণা হতেই ভারতের উপরে শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা। তবে এখানেই শেষ নয়, এই বাণিজ্য চুক্তিতে আরও অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে ভারত। সে কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়াল। তিনি জানালেন, বাকি প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতের বাণিজ্যে একাধিক সুবিধা হবে এই চুক্তিতে। কোন কোন জিনিসের উপরে এবার থেকে আর শুল্ক লাগবে না, তাও জানিয়ে দিলেন।

এদিন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়াল বলেন যে এই চুক্তিতে দেশের কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বার্থ রক্ষা করা হয়েছে। তিনি জানান, ভারতের ‘আত্ম-নির্ভর’ পণ্যগুলিকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এই চুক্তির অধীনে আমেরিকায় ভারতের একাধিক কৃষিপণ্যও রফতানি করা হবে। অনেক ভারতীয় পণ্যে এবার থেকে আর কোনও শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ লাগবে না। অন্যদিকে, আমেরিকা থেকে রেড সরগাম, ট্রি নাট, ওয়াইন ও স্পিরিট আমদানি করা হবে। এতে ভারতীয় রফতানিকারকদের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের মার্কেট খুলে যাবে।

বাণিজ্য চুক্তির খসড়া ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে এই চুক্তি স্বাক্ষর করা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী পিযূষ গয়াল জানান, চা, মশলা, কফি, নারকেল তেল আমেরিকায় রফতানি করতে আর কোনও শুল্ক লাগবে না। পাশাপাশি বিভিন্ন ফল যেমন আম, কলা, পেয়ারা, অ্যাভাকাডো, কিউয়ি, আনারস, সবজি, বার্লি, কোকো পণ্য, তিলের বীজও আমেরিকায় রফতানি করতে কোনও শুল্ক লাগবে না।  এছাড়া হিরে, স্মার্টফোন ও ওষুধের উপরেও কোনও ট্যারিফ বা শুল্ক বসবে না।