AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prahlad Joshi: বেঙ্গালুরুর সাংসদের বিতর্কিত মন্তব্য, কংগ্রেস নেতৃত্বকে ক্ষমা চাওয়ার দাবি প্রহ্লাদ যোশীর

Prahlad Joshi: এদিন লোকসভায় দাঁড়িয়ে সুরেশ কুমারের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের কাছেও ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন প্রহ্লাদ যোশী। সরাসরি কংগ্রেস হাইকম্যান্ড সনিয়া গান্ধীর নাম তুলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আপনারা কি ডিকে সুরেশ কুমারের মতকে সমর্থন করছেন? যদি না হন তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করুন।"

Prahlad Joshi: বেঙ্গালুরুর সাংসদের বিতর্কিত মন্তব্য, কংগ্রেস নেতৃত্বকে ক্ষমা চাওয়ার দাবি প্রহ্লাদ যোশীর
কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
| Updated on: Feb 02, 2024 | 4:10 PM
Share

নয়া দিল্লি: বাজেট পেশের ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল সংসদ ভবন। কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ কুমার দেশের ‘বিভাজন’ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। শুক্রবার লোকসভায় সুরেশ কুমার-সহ কংগ্রেস নেতৃত্বের ক্ষমা চাওয়ার দাবি তুললেন তিনি। পাশাপাশি ডিকে সুরেশ কুমার যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেটা ‘সংবিধানের অপমানজনক’ উল্লেখ করে ঘটনাটি লোকসভার এথিক্স কমিটিতে পাঠানোর জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন প্রহ্লাদ যোশী।

এদিন লোকসভায় কংগ্রেস সাংসদের তীব্র নিন্দা জানিয়ে প্রহ্লাদ যোশী বলেন, “ডিকে সুরেশ কুমার আয় ও বাজেটের মিথ্যা অজুহাত তুলে ধরে সংবাদমাধ্যমের সামনে একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি দেশভাগের কথা বলেছেন। এর মাধ্যমে কংগ্রেসের নেতা সংবিধানের অপমান করেছেন।” তাই অধ্যক্ষের কাছে আবেদন জানিয়ে বিজেপি সাংসদের আবেদন, “আমরা যে সংবিধানের উপর শপথ নিই, সেই সংবিধানের অপমাণ করেছেন ডিকে যোশী। তাই এই ঘটনাটি এথিক্স কমিটিতে পাঠান।”

এদিন লোকসভায় দাঁড়িয়ে সুরেশ কুমারের পাশাপাশি কংগ্রেস নেতৃত্বের কাছেও ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন প্রহ্লাদ যোশী। সরাসরি কংগ্রেস হাইকম্যান্ড সনিয়া গান্ধীর নাম তুলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আপনারা কি ডিকে সুরেশ কুমারের মতকে সমর্থন করছেন? যদি না হন তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করুন।” কংগ্রেসের তরফেও ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। যোশী আরও বলেন, “ডিকে সুরেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেস পদক্ষেপ না করলে দেশবাসী ভাববে, আপনারা দেশকে বিভাজন করতে চান।” ‘দেশকে বিভাজন করা কংগ্রেসের পরম্পরা’ বলেও কটাক্ষ করেন প্রহ্লাদ যোশী।

তিনি নিজেও দক্ষিণ ভারতের বাসিন্দা এবং বাজেট নিয়ে দক্ষিণ ভারতকে বঞ্চনা করা যে অভিযোগ সুরেশ কুমার অভিযোগ তুলেছেন, সেটা মিথ্যা বলেও দাবি জানান প্রহ্লাদ যোশী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাজেট পেশের পরই কেন্দ্রের বিরুদ্ধে দক্ষিণ ভারতকে উন্নয়নমূলক তহবিল থেকে বঞ্চিত করার অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ কুমার। তাঁর অভিযোগ, বাজেটের মধ্য দিয়ে বিজেপির বিভেদকামী মানসিকতা প্রকাশ পেয়েছে। উত্তর ভারতকে বেশি বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এই সমস্যার সুরাহা না হলে, দক্ষিণ ভারতকে বিচ্ছিন্ন করে, ‘আলাদা দেশে’ পরিণত করতে হবে বলেও দাবি তোলেন তিনি। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Follow Us