ছাগল খেতে ঢুকেছিল ১৫ ফুটের মস্ত পাইথন, গলা অবধি মদ খেয়ে সুরেশ যা করল! তাতে সাপও বলল, ‘ছেড়ে দে…’
Python Snake: ভয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন দোকানি। সেই সময়ই হাজির হন এক মদ্যপ ব্যক্তি। জানা গিয়েছে, তাঁর নাম সুরেশ। সবাই যখন ভীত, তখন অকুতোভয়ে সুরেশ এগিয়ে যায় এবং সাপটিকে ধরে টানাটানি শুরু করে। খালি হাতেই সে ওত বড় সাপটিকে ধরে।

লখনউ: মাংসের দোকানে ঢুকে পড়েছিল আস্ত পাইথন সাপ। ছাগল মুড়িয়ে খাওয়ার প্ল্যান ছিল তার। তবে সেই প্ল্যান ভেস্তে দিল এক মদ্যপ ব্যক্তি। মস্ত পাইথন দেখে যখন দোকানি ভয়ে সিঁটিয়ে, তখনই মদের নেশায় চুর এক ব্যক্তি এসে ওই সাপকেই মালার মতো জড়ালেন গলায়। খেলতেও শুরু করলেন সাপ নিয়ে। ওই মদ্যপ ব্যক্তির কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ সকলের।
উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে শুক্রবার রাতে ঢুকে পড়ে একটি বিশালাকার পাইথম সাপ। প্রায় ১৫ ফুট দীর্ঘ ছিল সাপটি, তেমনই বিশালাকার তার চেহারা। দোকানদার সেই সময় দোকান বন্ধ করতে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখেন যে ছাগল খেতে যাচ্ছে পাইথনটি। এত বড় সাপ দেখে তাঁর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়।
ভয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন দোকানি। সেই সময়ই হাজির হন এক মদ্যপ ব্যক্তি। জানা গিয়েছে, তাঁর নাম সুরেশ। সবাই যখন ভীত, তখন অকুতোভয়ে সুরেশ এগিয়ে যায় এবং সাপটিকে ধরে টানাটানি শুরু করে। খালি হাতেই সে ওত বড় সাপটিকে ধরে। সাপও পেঁচিয়ে ধরে সুরেশের হাত। দু-একবার সুরেশের হাতে কামড়েও দেয়। তবে পাইথন যেহেতু বিষধর হয় না, তাই কোনও ক্ষতি হয়নি। বেশ কছুক্ষণ পর সুরেশ সাপটিকে কাঁবুতে আনে।
যুদ্ধজয়ের পর যেমন মালা পড়ে, তেমনভাবেই পাইথন সাপটিকে গলায় জড়িয়ে, সাপ নিয়ে খেলতে শুরু করে। তাঁর এই কর্মকাণ্ড দেখতে ভিড় জমে যায়। পরে একটি বাক্সে ভরে সুরেশ নিজেই সাপটিকে ড্রেনে ছেড়ে দেয়। ক্ষিপ্ত সাপটি ফণা তুললেও শেষবার আর ছোবল মারেনি।
