AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram: আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Jhargram Physical Assault: নাবালিকার পিসি-র বয়ান অনুযায়ী, দুপুরে তাঁর ভাইঝি তার ভাইয়ের সঙ্গে ছিল। বাবা ও মা বাইরে কাজ করতে গিয়েছিল। তাঁদেরই প্রতিবেশীর বাড়িতে এক আত্মীয় কয়েকদিন আগে এসেছেন। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগে ওই নাবালিকাকে ধর্ষণ করে। জমি থেকে বাড়িতে ঠাকুমা ফিরে এলে মেয়েটি ঘটনার কথা জানায়।

Jhargram: আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
ঝাড়গ্রামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 12:03 AM
Share

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম থানায় আট বছরের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। পরিবারের তরফে ঝাড়গ্রাম থানায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ঝাড়গ্রাম থানায় নাবালিকার চিকিৎসা চলছে।

নাবালিকার পিসি-র বয়ান অনুযায়ী, দুপুরে তাঁর ভাইঝি তার ভাইয়ের সঙ্গে ছিল। বাবা ও মা বাইরে কাজ করতে গিয়েছিল। তাঁদেরই প্রতিবেশীর বাড়িতে এক আত্মীয় কয়েকদিন আগে এসেছেন। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগে ওই নাবালিকাকে ধর্ষণ করে। জমি থেকে বাড়িতে ঠাকুমা ফিরে এলে মেয়েটি ঘটনার কথা জানায়।

পরিবারের অপর এক সদস্য বলেন, “ছোট বাচ্চারাও ছাড় পাচ্ছে না। যে এমনটা করেছে, সে আমাদের গ্রামেরও নয়। পাশের বাড়িতে এসেছে। তাকে কাকা বলে ডাকত। ও যে এমনটা করতে পারে, আসলে ও নজর রাখছিল মেয়েটার ওপর।”

ঘটনার কথা চাউর হতেই গ্ৰামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারাই ধরে মারধর শুরু করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সূত্র মারাফত জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকায়। ঝাড়গ্রাম পুলিশের এক আধিকারিক বলেন, পকসো ধারায় অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?