AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tv9 Festival of India: দুবাইয়ের সুগন্ধি, কুরাই ম্যাট, ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ যেন শপিং-এর স্বর্গরাজ্য!

Tv9 Festival of India: এক ছাদের তলায় আছে শিশু-বৃদ্ধ সবার পছন্দের আর প্রয়োজনের সামগ্রী। তাই পুজো দেখার সঙ্গে সঙ্গে কেনাকাটাও যদি আপনার পছন্দের কাজ হয় তাহলে আসতেই হবে এই 'ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'

Tv9 Festival of India: দুবাইয়ের সুগন্ধি, কুরাই ম্যাট, 'ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া' যেন শপিং-এর স্বর্গরাজ্য!
| Updated on: Oct 10, 2024 | 2:25 PM
Share

শুরু হয়ে গিয়েছে টিভি ৯ নেটওয়ার্ক আয়োজিত দিল্লির সবচেয়ে বড় দুর্গোৎসব ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’। মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম জুড়ে চলছে এই উৎসব। পুজোকে কেন্দ্র করেই রয়েছে ২৫০টিরও বেশি স্টল। দেশ বিদেশের ক্রেতারা তাঁদের পসরা সাজিয়ে বসে আছেন ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’য়। রয়েছে নানা ধরনের গয়নাগাটির সম্ভার, হরেক রকমের শাড়ি, সহ আরও অনেক কিছু। এক ছাদের তলায় আছে শিশু-বৃদ্ধ সবার পছন্দের আর প্রয়োজনের সামগ্রী। তাই পুজো দেখার সঙ্গে সঙ্গে কেনাকাটাও যদি আপনার পছন্দের কাজ হয় তাহলে আসতেই হবে এই ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’

গত ৯ তারিখ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৩ তারিখ অবধি। দুর্গাপুজোর ঐতিহ্যের সঙ্গেই এখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে উৎসবের আনন্দ। লাইভ মিউজিক, ম্যাজিক শো, সহ রয়েছে আরও অনেক কিছুই।

কী কী র‍য়েছে?

১। শাড়ি কিনতে ভালবাসেন না, এমন মহিলা কমই আছেন। আর সেই যদি হয় অসমের বিখ্যাত হ্যান্ডলুমেফ্র শাড়ি তাহলে তো কথাই নেই। কম দাম থেকে বেশি দাম, যা চাইবেন তাই পাবেন। সঙ্গে রয়েছে অপূর্ব ডিজাইনের সম্ভার। ১০০০টাকা থেকে শুরু করে ১৮,০০০টাকা অবধি রয়েছে শাড়ি। চাইলে পেয়ে যাবেন মুগা শাড়িও।

২। শরতের পরেই শীত এসে কড়া নাড়বে দরজায়। শীতকাল মানেই পরিবারের বা বন্ধ-বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া। তবে পিকনিকে গেলে সঙ্গে একটা মাদুর রাখতেই হয়। আর সেটাই যদি হয় মাত্র ৪০০গ্রাম ওজনের তাও অসাধারণ ডিজাইনের তাহলে বেশ সুবিধা হয় বলুন? ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’তে পেয়ে যাবেন সেটিও। স্বল্প দামেই রয়েছে দারুণ সব কুরাই ম্যাট-এর প্রচুর কালেকশন।

৩। পারফিউম পছন্দ করেন? সুগন্ধি কেনার শখ থাকলে কিন্তু দিল্লির সবচেয়ে বড় উৎসবে আসতেই হবে। কারণ মাত্রচ ৫০০টাকায় দুবাইয়ের পারফিউম, ১০০০টাকায় ফ্রেঞ্চ পারফিউম, আর ৭৫০ থেকে বিলাসবহুল আতর আর কোথায় বা পাবেন বলুন?

৪। থাইল্যান্ড বা আফগানিস্তানের থেকে আসা খাঁটি ড্রাই ফ্রুটসের খোঁজ করলে, সেটাও কিন্তু পেয়ে যাবেন এখানে। আছে মুরাবাদ থেকে আসা অসাধারণ সব ঘর সাজাবার জিনিসপত্রও।

পুজোর আনন্দ-ঐতিহ্যের সঙ্গে বিশ্ব বাণিজ্যের মেলবন্ধন দেখতে হলে তাই ১৩ই অক্টোবর রাত ১০টার মধ্যে আসতেই হবে দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ