
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
নয়াদিল্লি: জাতীয় নির্বাচন কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। আর সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার-র সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিলেন বৈঠকে। আর ছিলেন মৃত ৩ বিএলও-র পরিবার ও এসআইআর-এ ক্ষতিগ্রস্ত ৫ পরিবার। প্রত্যেকের পরনে কালো পোশাক। কারও পরনে কালো চাদর, কেউ আবার পরেন কালো সোয়েটার। কমিশনের সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠকের পর বাইরে বেরিয়ে কী বললেন মমতা?
- আমাদের অপমান করেছন। CEC আমাদের কথা শোনেনি, আমরা বয়কট করে চলে এসেছি: মমতা
- নির্বাচন কমিশন মিথ্যেবাদী। এমন ঔদ্ধত্য আগে দেখিনি: মমতা
- এমন আচরণ করছেন যেন উনি জমিদার, আর আমরা চাকর: মমতা
- সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন। বিজেপির দালাল: মমতা
- অনেক নির্বাচন কমিশন দেখেছি। কিন্তু, কমিশনকে এরকম তোতাপাখি কেউ বানায়নি: মমতা
- সাধারণ মানুষ সরকার নির্বাচিত করবে নাকি ভোটের আগে নির্বাচন কমিশন সরকার ঠিক করবে? : মমতা
- বিয়ের পর পদবি বদল হলেও নাম বাদ দিচ্ছে। জীবিতদের মৃত বলে ঘোষণা করে দিচ্ছে: মমতা
- আজকে যদি অটলজি বেঁচে থাকতেন, উনি কি জন্ম শংসাপত্র দিতে পারতেন?: মমতা
- এই এসআইআর পুরো অগণতান্ত্রিক, অসংসদীয়: মমতা
- আপনার যদি এসআইআর করতেই হত, তাহলে ২০০২ সালের পর এতদিন কেন করলেন না? কেন তিনমাসে করলেন? যদি করতেই হত, যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে, সেগুলি ছাড়া অন্য রাজ্যে করতেন। পরে ভোট হয়ে গেলে এসআইআর করতেন: মমতা
- ‘বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে?’, কমিশনের সঙ্গে ঘণ্টা দেড়েক বৈঠক শেষে বেরিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।