AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Announcement: ‘যাত্রীগণ কৃপয়া ধ্যান দে…’, সত্যিই কি স্টেশনে মাইক্রোফোন হাতে কেউ বসে এই ঘোষণা করে?

Indian Railway: রেলের এই আধুনিক প্রযুক্তি যাত্রী পরিষেবাকে আরও উন্নত করেছে। ট্রেনের রিয়েল-টাইম তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় ঘোষণা ব্যবস্থা এখন ভারতীয় রেলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা হিসেবে কাজ করছে। এর ফলে যাত্রীরা কম সময়ের মধ্যে নির্ভুল তথ্য পান। যাত্রায় সুবিধাও হয়।

Railway Announcement: 'যাত্রীগণ কৃপয়া ধ্যান দে...', সত্যিই কি স্টেশনে মাইক্রোফোন হাতে কেউ বসে এই ঘোষণা করে?
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Aug 05, 2026 | 8:10 PM
Share

নয়া দিল্লি: ‘যাত্রীগণ কৃপয়া ধ্যান দে…’, রেল স্টেশনে তথা প্লাটফর্মে কিছুক্ষণ দাঁড়ালেই কানে আসে এই আওয়াজ। দেশের সব স্টেশনেই এইভাবে ট্রেনের সময়, সূচি ঘোষণা করা হয়। যাত্রীদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, এই ঘোষণা আদতে কে করেন? মাইক্রোফোন হাতে কেউ কি বসে থাকেন?

বর্তমানে দেশের অধিকাংশ রেল স্টেশনে ট্রেন সংক্রান্ত ঘোষণা করা হয় CRIS (Centre for Railway Information Systems)-এর তথ্য এবং Public Address System-এর মাধ্যমে। ট্রেন কোথায় আছে, কখন স্টেশনে পৌঁছবে, কখন ছাড়বে, সময় বা প্লাটফর্ম পরিবর্তন হচ্ছে কি না, সেই তথ্য রেলের ডেটাবেসে আপডেট হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ব্যবস্থা সেই তথ্য বিশ্লেষণ করে ঘোষণা করে। লাউডস্পিকারের মাধ্যমে সেই ঘোষণা যাত্রীদের শোনানো হয়।

এটি পুরোপুরি কম্পিউটারভিত্তিক ব্যবস্থা। ফলে এই ঘোষণায় ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। একইসঙ্গে যাত্রীরা দ্রুত, নির্ভুল তথ্য পান। তাই প্রতিটি স্টেশনে আলাদা করে কাউকে বসে সারাক্ষণ ঘোষণা করতে হয় না। তবে, কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে, দুর্ঘটনা ঘটলে বা হঠাৎ কোনও বিশেষ নির্দেশ দিতে হলে, অর্থাৎ কোনও ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে স্টেশনে উপস্থিত রেলকর্মীরা সরাসরি মাইক্রোফোন নিয়ে লাইভ ঘোষণা করে থাকেন।

রেলের এই আধুনিক প্রযুক্তি যাত্রী পরিষেবাকে আরও উন্নত করেছে। ট্রেনের রিয়েল-টাইম তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় ঘোষণা ব্যবস্থা এখন ভারতীয় রেলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা হিসেবে কাজ করছে। এর ফলে যাত্রীরা কম সময়ের মধ্যে নির্ভুল তথ্য পান। যাত্রায় সুবিধাও হয়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা