AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Molestation in Salt Lake: হেঁটে যাওয়ার সময় মুখ চেপে ধরতে চাইল কেউ, সন্ধ্যা নামলেই বিপদ ওঁৎ পাতছে সল্টলেকে?

Molestation in Salt Lake: একই দিনে পরপর দুটি ঘটনা সল্টলেক চত্বরে। মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

Molestation in Salt Lake: হেঁটে যাওয়ার সময় মুখ চেপে ধরতে চাইল কেউ, সন্ধ্যা নামলেই বিপদ ওঁৎ পাতছে সল্টলেকে?
মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
| Edited By: | Updated on: Mar 29, 2022 | 6:31 PM
Share

কলকাতা : একসময় শুনশান থাকলেও বর্তমানে সল্টলেক বেশ জনবহুল জায়গা। বিশেষত অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হওয়ায় বহু মানুষের আনাগোনা এই চত্বরে। সেক্টর ৫ সহ একাধিক জায়গায় বেশি রাতে বাড়ি ফেরেন অনেক মহিলাই। কেউ বাস, কেউ শাটল ধরেন। আর সেই সল্টলেকেই ফাঁদ পাতছে বিপদ। একই দিনে পরপর দুটি একই রকম ঘটনা ঘটে যাওয়ায় প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। একদিকে সেক্টর ৫ থেকে ফেরার সময় এমনই ঘটনার শিকার হলেন এক তথ্য প্রযুক্তি কর্মী। আর একই দিনে শ্লীলতাহানির ঘটনা ঘটল কেষ্টপুরে। দুই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

চলন্ত বাসে শ্লীলতাহানি

চলন্ত বাসে তথ্য প্রযুক্তি সংস্থার এক কর্মীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। গ্রেফতার করা হয়েছে বিহারের বাসিন্দা মহম্মদ তাজকে। কর্মসূত্রে নিউটাউন বালিগুড়ি এলাকায় ভাড়া থাকতেন তাজ। বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত আটটা নাগাদ এই ঘটনার খবর পায় পুলিশ। নিউটাউন বিশ্ববাংলা গেটের কাছে একটি বাসে ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই পুলিশ তড়িঘড়ি সেখানে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে KB 16 বাসে ওঠেন ওই মহিলা। তাঁর পাশের সিটেই বসেন অভিযুক্ত। অভিযোগ মহিলার চোখে ঘুম সে গিয়েছিল। আর তখনই ওই ঘটনা ঘটে। বাসের ভিতর থেকে তাঁর চিৎকার শুনতে পান অনেকেই। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে নিউটাউন থানায় খবর দেয়।

অন্ধকার রাস্তায় মুখ চেপে ধরছিল এক যুবক

মঙ্গলবারই সল্টলেকের কাছেই এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ গ্রেফতার করা হয়েছে বাসুকি সাউ নামে এক ব্যক্তিকে। পূর্ব বিধান নগর থানার পুলিশ গ্রেফতার করেছে বিধান নগর আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে খবর, ওই দিন রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এই ঘটনা ঘটে। বিধান নগর পূর্ব থানা এলাকায় খালধার ধরে এক মহিলা হেঁটে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় একজন যুবক মহিলার মুখ টিপে ধরার চেষ্টা করেন। মহিলার চীৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন ও ওই যুবককে ধরে ফেলেন। খবর যায় পূর্ব থানার পুলিশ এসে বাসুকি সাউকে গ্রেফতার করে। ওই যুবক কেষ্টপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পরপর এই দুই ঘটনায় কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে প্রশাসন।

আরও পড়ুন : Bangladeshi People arrested: শ্রীনগর নয়, ঠাঁই হল শ্রীঘরে, ৬ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার ‘আসল’ কারণ

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন