AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Medical College: ফের আরজি কর, এবার হস্টেলে আত্মহত্যার চেষ্টা নার্সিং পড়ুয়ার

RG Kar Medical College: গত ৩ মাস ধরে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে গতকাল এই মেডিক্যাল কলেজের হস্টেলে নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে।

RG Kar Medical College: ফের আরজি কর, এবার হস্টেলে আত্মহত্যার চেষ্টা নার্সিং পড়ুয়ার
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 10:38 PM
Share

কলকাতা: ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির তিন মাস কেটেছে। গত তিন মাস ধরে খবরের শিরোনামে এই মেডিক্যাল কলেজ। এবার এই মেডিক্যাল কলেজেরই হস্টেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আরজি করেই তাঁর চিকিৎসা চলছে। হস্টেলে রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেরে ওই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল। তার পাঁচদিন পর গত ১৪ অগস্ট ‘রাত দখল’ কর্মসূচির মধ্যে আরজি করে হামলা চালানোর অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। গত ৩ মাসে আরজি কর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। গত ৩ মাস ধরে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে গতকাল এই মেডিক্যাল কলেজের হস্টেলে নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে।

শনিবার রাতে নিজের রুমে ওই নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। এই নিয়ে নার্সেস ইউনিটির তরফে বলা হয়, “শনিবার আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্সিং পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আশা করি, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা জানতে পেরেছি, হস্টেলে রুমমেট কিংবা অন্য কারও সঙ্গে একটা সমস্যা হয়েছিল। মেয়েটি ওয়ার্ডেনকে জানিয়েছিলেন। ওয়ার্ডেন কী করেছেন জানি না। কিন্তু, গত ৯ অগস্টের পর পড়ুয়াদের মনের মধ্যে একটা টানাপোড়েন নিশ্চয় চলছে। যাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাঁকে আরও দায়িত্ব নিতে হবে। মেয়েদের মানসিকভাবে সুস্থ রাখতে হবে। সুস্থ পরিবেশে যেন পড়ুয়ারা ট্রেনিং নিতে পারে। এটা সবাইকে দেখতে হবে।”

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর