AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee at High Court: FIR হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Calcutta High Court: নির্বাচনী প্রচারে অভিষেকের করা মন্তব্য নিয়েই এফআইআর দায়ের হয়েছে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায়। একাধিক জায়গায় অভিষেকের বক্তব্যের লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মোট ৫টি ধারায় FIR দায়ের করা হয়েছে।

Abhishek Banerjee at High Court: FIR হতেই এবার হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে অভিষেকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 18, 2026 | 5:52 PM
Share

কলকাতা: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এফআইআর (FIR) খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বিধাননগরে সাইবার সেলে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সেই FIR খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক।

নির্বাচনী প্রচারে অভিষেকের করা মন্তব্য নিয়েই এফআইআর দায়ের হয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায়। একাধিক জায়গায় অভিষেক যে সব বক্তব্য রেখেছেন, সেগুলির লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে মোট ৫টি ধারায় FIR দায়ের করা হয়। সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়েই আদালতে গিয়েছেন অভিষেক। গত ৫ মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।

কোন কোন ধারায় এফআইআর করা হয়েছে

ভারতীয় ন্যায় সংহিতার  ১৯২ ধারা, জামিন যোগ্য, দাঙ্গার উদ্দেশে উস্কানি দেওয়ার অভিযোগ।

১৯৬ ধারা, জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো।

৩৫১/২ ধারা, জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা।

৩৫৩(১)(c) ধারা, জামিন যোগ্য। মিথ্যা, বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো

জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারা প্রয়োগ করা হয়েছে। নির্বাচনের প্রচারে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষ ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চাপ তৈরি করা।

Follow Us