AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘কেরিয়ার শেষ… ওর বিদেশে চলে যাওয়া উচিৎ’, অভিষেকের বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান নেতা

TMC Leader on Abhishek: লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ এখন শুধুই সময়ের অপেক্ষা। নজরে রয়েছে তৃণমূলের সংসদীয় টিম। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন না একাধিক সাংসদ। সেখান থেকেই বেড়েছে জল্পনা।

Abhishek Banerjee: 'কেরিয়ার শেষ... ওর বিদেশে চলে যাওয়া উচিৎ', অভিষেকের বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান নেতা
অভিষেক বন্দ্য়োপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 04, 2026 | 5:54 PM
Share

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ। নিশ্চিহ্ন হয়ে গেল। এর জন্যে সম্পুর্ণ দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনটাই বলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর মতে, চোখের সামনে অভিষেকই শেষ করে দিয়েছেন দলটাকে। অভিষেকের রাজনৈতিক কেরিয়ারের আর কোনও ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেককে এবার বিদেশে চলে যেতে হবে। নচেৎ অন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে ওর জন্যে। ওর রাজনৈতিক কেরিয়ার শেষ।” এমনকী ডায়মন্ড হারবারের সাংসদ পদও বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণেন্দুর দাবি, তোলাবাজি থেকে শুরু করে সই জালিয়াতি, এই সব অভিযোগের জেরেই সাংসদ পদ চলে যেতে পারে অভিষেকের।

দলের অন্যতম পুরনো নেতা কৃষ্ণেন্দু। কংগ্রেস থেকে তৃণমূলে আসা নেতা। দলের ‘কর্পোরেট কালচার’ নিয়ে সরব হয়েছেন তিনি। কৃষ্ণেন্দু বলেন, “দল নিশ্চিহ্ন হয়ে গেল। সংঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছি। তবে এমন যে হবে, নিজেরাও ভাবতে পারছি না। অভিষেক দলটাকে গ্রাইন্ডিং মেশিনে ফেলে শেষ করে দিল।”

সূত্রের খবর, লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ এখন শুধুই সময়ের অপেক্ষা। নজরে রয়েছে তৃণমূলের সংসদীয় টিম। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন না একাধিক সাংসদ। সেখান থেকেই বেড়েছে জল্পনা। এদিকে, রাজ্যে বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়া তৃণমূলে নব্য ব্লক স্পষ্ট করে দিয়েছে যে বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত