AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy: অভিষেকেরই এই দুই লোক ‘ফাঁসিয়ে’ দিলেন তাঁর PA সুমিতকে?

Kolkata: মূলত শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর অ্য়াকাউন্টে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারীরা।

Sumit Roy: অভিষেকেরই এই দুই লোক 'ফাঁসিয়ে' দিলেন তাঁর PA সুমিতকে?
কী বলেছেন সুমিত রায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2026 | 3:58 PM
Share

কলকাতা: গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ (PA) সুমিত রায়। আর এবার আরও বিপাকে পড়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই প্রাক্তন দেহরক্ষীর বয়ানেই জমি জালিয়াতি মামলায় বিপাকে তিনি। সিআইডি সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে শক্ত প্রমাণ রয়েছে  গোয়েন্দাদের কাছে।

গত ২ সেপ্টেম্বর আদালতে দাখিল চার্জশিট দাখিল করে CID। সেখানে দাবি করেন, জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ অর্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের অফিসে পৌঁছে দিতেন সুজয় হাজরা। টাকা পৌঁছে যেত ক্যামাক স্ট্রিটের অফিসে। সিআইডির হাতিয়ার, অভিষেকের দুই দেহরক্ষীর বয়ান ও সুজয় হাজরার গাড়ি চালকের বয়ান। এছাড়াও দুই ব্যবসায়ী ও এক মিডলম্যানের বয়ানেও একই তথ্য সামনে এসেছে বলে চার্জশিটে জানিয়েছে CID।

মূলত শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর অ্য়াকাউন্টে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারীরা। তবে, সুমিত নাম সামনে এনেছেন কি না তা জানা না থাকলেও অন্য দুজনের জন্য বিপাকে পড়েছেন তিনি।

এ দিকে, আদালতে জমা দেওয়া নথিতে তদন্তকারীরা দাবি করেছেন, অপরাধের কথা স্বীকার করেছেন সুমিত রায়। শুধু তাই নয়, এতদিন ধরে জিজ্ঞাসাবাদে যে তিনি সিআইডি-কে অসহযোগিতা করেছেন, সে কথাও কার্যত স্বীকার করেছেন অভিষেকের আপ্তসহায়ক।

Follow Us