AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেকের নাম করে টাকা চাওয়ার অভিযোগ, আরও এক BJP বিধায়ককে তলবের পথে কলকাতা পুলিশ

Kalna: কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে দেখা করার কথাও বলা হয়। দেখা না করলে পদ চলে যাওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। তারপরই চাওয়া হয় টাকা। আইপ্যাক ডিরেক্টর প্রতিম জৈনেরও নাম নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্পষ্ট বলা হয়, 'আপনাদের সরিয়ে দেওয়া হবে। থাকতে গেলে দেখা করুন। টাকা নিয়ে আসুন।'

অভিষেকের নাম করে টাকা চাওয়ার অভিযোগ, আরও এক BJP বিধায়ককে তলবের পথে কলকাতা পুলিশ
তদন্তে পুলিশImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 12:00 AM
Share

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে পুরপ্রধানদের ফোন করে পাঁচ লাখ টাকার দাবি, নাহলে পদ চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে উত্তরের দুই বিজেপি বিধায়কের। ইতিমধ্যেই কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করেছিল কলকাতা পুলিশ। আর এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলছে কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোন আসে। সেই ফোনেই পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। শেক্সপিয়ার সারণি থানায় অভিযোগ দায়ের হতেই ময়দানে নামে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে কিড স্ট্রিটের বিধায়ক হোস্টেল থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ এদের প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এ দিকে এই ঘটনায় নিখিলরঞ্জন দে-র নাম জড়াতে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সম্প্রতি কোনও অতিথির জন্য স্পিকারকে চিঠি দেননি। স্পষ্ট বলেছেন এ কথা। উল্টে তাঁর অভিযোগ, রেলের টিকিট নিশ্চিত করতে বিজেপি বিধায়কদের সই জাল করা হচ্ছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা