AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ১৬৪ পর বদলে গেল কলকাতা হাইকোর্টের ঠিকানা, নেপথ্যে অভিষেক

Abhishek Banerjee: অপারেশন সিঁদুর-এর পর ভারত বিভিন্ন দেশে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, তারই অংশ ছিলেন অভিষেক। সেই সময়ই জাপানে যান তিনি। পরে কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন কোনও একটা রাস্তার নাম এই বিদগ্ধ আইনজীবীর নামে করা হোক।

Calcutta High Court: ১৬৪ পর বদলে গেল কলকাতা হাইকোর্টের ঠিকানা, নেপথ্যে অভিষেক
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 9:13 AM
Share

কলকাতা: ১৬৪ বছর পর বদল হল কলকাতা হাইকোর্টের ঠিকানা। ৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)। এটাই এতদিন ছিল শতবর্ষ পুরনো ওই ভবনের ঠিকানা। দেশের সবথেকে পুরনো হাইকোর্টের ঠিকানা বদলে হল ৩ নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সরণী। না, বাড়ির বদল নয় বরং ব্রিটিশ ইতিহাস বদলে এবার বিচারপতির নামে হল রাস্তার নামকরণ।

১৮৬২ সালের ১ জুলাই স্ট্র্যান্ড রোডের গা ঘেঁষে তৈরি হয় দেশের প্রথম হাইকোর্ট। সেই কলকাতা হাইকোর্টের ঠিকানা ছিল এই এসপ্ল্যানেড। এবার নাম বদলে গেল, আর নাম বদলের নেপথ্যে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জাস্টিস রাধাবিনোদ পাল সেই বাঙালি আইনজ্ঞ যিনি একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের বিচারের জন্য তৈরি আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসেবে তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ‘জাপান-বন্ধু ভারতীয়’ নামেও পরিচিত ছিলেন। জাপানের ইতিহাসে রাধাবিনোদ পালের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জাপানের টোকিও শহরে জাস্টিস রাধাবিনোদ পালের নামে রয়েছে জাদুঘর, সড়ক। রয়েছে তাঁর মূর্তিও। জাপান বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি রিসার্চ সেন্টারও রয়েছে। গত বছর দেশের এক প্রতিনিধি দলের সঙ্গে জাপানে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় রাধাবিনোদ পালের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা উপলব্ধি করেন।

অপারেশন সিঁদুর-এর পর ভারত বিভিন্ন দেশে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, তারই অংশ ছিলেন অভিষেক। সেই সময়ই জাপানে যান তিনি। পরে কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন কোনও একটা রাস্তার নাম এই বিদগ্ধ আইনজীবীর নামে করা হোক। তারপরেই এই রাস্তার নাম বদলে সিলমোহর দেয় পুরসভা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নাম বদলের বিজ্ঞপ্তি জারি করে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা