AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court on SSC: অশিক্ষক কর্মীদের দিতে হবে বয়সের ছাড়, ‘কারা দাগি নন, লিস্ট প্রকাশ করুন’, স্পষ্ট নির্দেশ বিচারপতি সিনহার

Calcutta High Court: ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ নেন এই মামলাকারীরা। এরা সকলেই অশিক্ষক কর্মী। তবে এরা কেউ পরীক্ষায় পাশ করেননি। পরে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, 'দাগি' না হলে তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। দিতে হবে বয়েসে ছাড়।

Calcutta High Court on SSC: অশিক্ষক কর্মীদের দিতে হবে বয়সের ছাড়, 'কারা দাগি নন, লিস্ট প্রকাশ করুন', স্পষ্ট নির্দেশ বিচারপতি সিনহার
কলকাতা হাইকোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 03, 2025 | 1:19 PM
Share

কলকাতা: অশিক্ষক কর্মী যেমন গ্রুপ সি ও ক্লার্কদের বয়সে ছাড়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বয়সের ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ‘দাগি’ নয় এমন প্রার্থীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন, নির্দেশ দিল কোর্টের। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন, যাঁরা ‘দাগি’ নন, তাঁদের বয়েসে ছাড়ের বিষয়টি আটকাতে পারে না স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী নিয়োগে তাঁদের বয়সে ছাড় দিতে হবে। এ দিন, বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, দাগিদের জন্যই এই সব কর্মীরা চাকরি পাননি এমনটা হতেই পারে। সেই কারণে, দাগি নন এমন যে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। কারা-কারা দাগি নন, তাঁদের লিস্ট বের করারও নির্দেশ দেন বিচারপতি।

মামলার প্রেক্ষাপট

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ নেন এই মামলাকারীরা। এরা সকলেই অশিক্ষক কর্মী। তবে এরা কেউ পরীক্ষায় পাশ করেননি। পরে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ‘দাগি’ না হলে তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। দিতে হবে বয়েসে ছাড়। এমনকী ছাড় দিতে হবে বিশেষ ক্ষেত্রেও। গ্রুপ ডি ও ক্লার্কদের জন্য এই সুবিধা দিয়েছিল কোর্ট। তবে কমিশন এই বয়সের ছাড়ের সুযোগ দিচ্ছিল না বলে অভিযোগ। সেই কারণেই হাইকোর্টে যান মামলাকারীরা।

আজ ছিল মামলার শুনানি। বিচারপতি অমৃতা সিনহা এদিন ফের কমিশনকে বলেন,”আপনারা কেন দাগিদের চিহ্নিত করছেন না? এতে তো বাকিরা বুঝতে পারবে। হয়ত তাঁরা সিলেক্ট হয়ননি, কিন্তু তাঁরা তো জানতে পারবেন যে তাঁরা ‘দাগি’ নন।” আইনজীবী ফিরদৌস শামিম শুনানির সময়ে কোর্টে বলেন, “দাগি নয় এমন প্রার্থীকে বয়েসে ছাড় দিতে হবে। একই সঙ্গে তালিকা প্রকাশ করতে হবে। শীর্ষ আদালতও এমন রায় দিয়েছিল। ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ থেকে বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে। এই মামলাকারীরা যেন বয়সের ছাড়ের সুযোগ পান।” এরপরই বিচারপতি বয়সের ছাড়ের নির্দেশ দেন।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…