AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Highlights Updates: আরও চাপে শওকত, UAPA ধারা যোগ করল NIA

Highlights Updates: যাদবপুর ইস্যুতে আজও তপ্ত বঙ্গ রাজনীতি। গতকালের পর আজ তদন্ত কমিটি গড়ছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, রাজ্যের দিকে দিকে আরও একটি ইস্যুতে বিক্ষোভ চলছে। অন্নপূর্ণার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।

West Bengal NEWS Highlights Updates: আরও চাপে শওকত, UAPA ধারা যোগ করল NIA
শওকত মোল্লা (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 22, 2026 | 4:29 AM
Share

৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের শিলান্যাস। কাল দুপুরে SSB জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। কাল কাওয়াখালি মাঠে ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল কাওয়াখালি মাঠে জনসভাও করবেন অমিত শাহ। কাল ও পরশু বিজেপির একাধিক সাংগঠনিক বৈঠকে থাকবেন অমিত শাহ।  এদিকে, যাদবপুর ইস্যুতে আজও তপ্ত বঙ্গ রাজনীতি। গতকালের পর আজ তদন্ত কমিটি গড়ছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, রাজ্যের দিকে দিকে আরও একটি ইস্যুতে বিক্ষোভ চলছে। অন্নপূর্ণার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। একনজরে দেখে নিন রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Aug 2026 10:43 PM (IST)

    Saokat Molla: এবার শওকতের বিরুদ্ধে UAPA ধারা যোগ করল NIA

    • আরও চাপে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
    • ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে বিস্ফোরণের মামলায় UAPA ধারা যোগ করল NIA।
    • UAPA ধারা যোগ করার জন্য আজ (শুক্রবার) আদালতে আবেদন করা হয়েছিল NIA-র তরফে। আদালত আবেদন মঞ্জুর করেছে।
    • NIA-র বক্তব্য, নির্বাচনের আগে অশান্তি ছড়াতে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় এমন কিছু তথ্য তদন্তে উঠে এসেছে যে কারণে UAPA ধারা যোগ করা জরুরি ছিল।
    • UAPA ১৬ এবং ১৮ ধারা যোগ করা হয়েছে।
    •  

      UAPA 16 ধারা: নাশকতামূলক কোনও কাজের জন্য যদি কারও মৃত্যু হয় সেক্ষেত্রে এই ধারা যোগ হয়। এই ধারায় সাজা হল মৃত্যুদণ্ড কিংবা আমৃত্যু কারাবাস।

    •  

      UAPA ১৮ ধারা: নাশকতামূলক কাজের চেষ্টা বা চেষ্টার জন্য ষড়যন্ত্র করে যদি কোনও ক্যাম্প করা হয় সেক্ষেত্রে এই ধারা যোগ হয়। এই ধারায় সাজা হল ৫ বছরের সশ্রম কারাদণ্ড কিংবা আজীবন কারাবাস।

  • 21 Aug 2026 04:02 PM (IST)

    Suvendu Adhikari: শিলিগুড়িতে কী কী বললেন মুখ্যমন্ত্রী?

    শিলিগুড়িতে তিন নয়া আইনের প্রর্দশনীর উদ্বোধনে অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী কী বললেন তিনি?

    অনুষ্ঠানের শুরুতেই শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী। তারপরই জানান, রাজ্য সরকার গত ১০৫ দিনে কী কী করেছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই কী কী কাজ করেছিলেন, তা তাঁর বক্তৃতায় তুলে ধরেন।

    মুখ্যমন্ত্রী বলেন,

    • শপথ নিয়েই সচিবালয়ে গিয়ে বিএসএফ-কে জমি দেওয়ার কাজ করেছি।
    • সেনসাসের ফাইলে সই করেছি। বিগত সরকারের আমলে সেনসাস সংক্রান্ত বিষয়ে গত বছর ১৬ মে নিজেই চিঠি পাঠিয়েছিলেন অমিত শাহ। কিন্তু, বিগত সরকার সেনসাসের ফাইলে সই করেনি। আমি করেছি। মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি কাজ করার জন্য। তৃতীয় যে কাজ করেছি সেটা হল বিএনএস চালু করা। ২০২৪ সাল থেকে গোটা দেশে ভারতীয় ন্যায় সংহিতা একটা বড় উদ্যোগ। ব্রিটিশ চলে গিয়েছে। সিআরপিসি, আইপিসি চলতেই থেকেছে। কেউ ভাবেইনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনে সংশোধন আনা হয়েছে। ভারতীয় ন্যায়সংহিতা চালু হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গে তৃণমূল বিএনএস চালু হতে দেয়নি। সেটা চালু করেছি।
    • রাজ্য সরকার চারটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এক, দেশের সুরক্ষা, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, দুই, সাংবিধানিক কর্তব্য, তিন, জনকল্যাণের কাজ, চার, ভারত সরকার ও রাজ্য সরকার একসঙ্গে কেন্দ্রীয় সরকারের সব স্কিম মানুষের কাছে পৌঁছে দেবে।

    শুভেন্দু আরও বলেন, “পশ্চিমবঙ্গে শুধু দল নয়, ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আমরা ক্ষমতায় এসে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। দোষীরা উপযুক্ত শাস্তিও পাবে। বিগত দিনে পশ্চিমবঙ্গে নারী-নির্যাতন সহ-ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শাস্তি হয়েছে। কিন্তু কার্যকর হয়নি।”

  • 21 Aug 2026 01:26 PM (IST)

    মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত-পা জোড় করে বলা হয়েছে, উনি রাজি হননি: শাহ

    শাহ বলেন-

    • সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই ১১২৯ একর জমি, যা ২০১৪ সাল থেকে চাইছিলাম আমরা, সেই জমি শুভেন্দুজি দিয়েছেন বিএসএফ ও এসএসবি-র জন্য। ২৯ একর জমি বাকি ছিল। আজ প্রাতঃরাশে এসেছিলেন, ভাবলাম এই প্রসঙ্গ তুলি। উনি বসেই বললেন, ২৯ একরের টাকা পেলেই, পরেরদিন পারমিশন হয়ে যাবে। এতটাই তৎপরতার সঙ্গে কাজ করছেন। এটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়।
    • শুভেন্দুজি আমার বন্ধু, আমি বুঝি ওঁকে। ঘণ্টার পর ঘণ্টা পশ্চিমবঙ্গের উন্নয়ন, সমস্যা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে অনুপ্রবেশ না রুখলে, বাংলা বা দেশ সুরক্ষিত থাকতে পারবে না। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার দেওয়া প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত-পা জোড় করে বলা হয়েছে, উনি রাজি হননি। আমি একবার ওঁর অফিসেও পৌঁছে গিয়েছিলাম বলতে যে মমতাজি, এই জমি আপনি বিজেপিকে দিচ্ছেন না। দয়া করে জমি দিন। উনি হ্যাঁ বললেন, কিন্তু জমি দিলেন না।
    • আজ এই মঞ্চ থেকে বাংলার মানুষকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা রাষ্ট্রীয় সুরক্ষাকে গুরুত্ব দেওয়া একটা দলকে নির্বাচিত করেছেন।
    • শিলিগুড়িতে এসএসবি-র প্রশাসনিক ভবন তৈরি হবে ৮০ একর জমির উপরে। ১৯ বাহিনী ঠাকুরগঞ্জের শিলান্যাস হয়েছে। ১২ বাহিনী কিষাণগঞ্জের ই-শিলান্যাস হয়েছে। পরাগবন শিবির, জলপাইগুড়ির শিলান্যাস হয়েছে। ১৭৯ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন হয়েছে এসএসবি জওয়ানদের জন্য।
    • ২০১৪ সালে মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর বিএসএফ, এসএসবি, আইটিবিপি- সীমা সুরক্ষায় মোতায়েন সকল বাহিনীর সুরক্ষা ও সুব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রকের টপ প্রায়োরিটি রয়েছে।
  • 21 Aug 2026 01:25 PM (IST)

    ফোন করলেই পারমিশন, শুভেন্দুর প্রশংসায় শাহ

    অমিত শাহ বলেন-

    • শুভেন্দুজি বলেছেন, এই প্রথম এসএসবি-র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আসার সুযোগ হয়েছে। আমি একটু সংশোধন করে বলছি, আমরা তো আগের মুখ্যমন্ত্রীকেও ডাকতাম। তিনি কখনও আসেননি।
    • এসএসবি হোক বা বিএসএফ, এটা কোনও রাজনৈতিক দল বা সরকারি এজেন্সি নয়। এটা দেশের সীমায় সুরক্ষায় মোতায়েন শক্তি। দল, রাজনীতি নির্বিশেষে , তা সে বাংলাতেই হোক বা কেন্দ্রে, জওয়ানদের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত।
    • আমি শুভেন্দুজির ভূরি ভূরি প্রশংসা করতে চাই। যবে থেকে উনি এসেছেন, আমাদের সীমা সুরক্ষা নিয়ে যা-ই সহযোগিতার প্রয়োজন হোক, ফোন করলেই পারমিশন পাওয়া যায়। চিঠি তো পরে যায়।
  • 21 Aug 2026 01:03 PM (IST)

    দুর্ভাগ্যজনকভাবে বন্দেমাতরম পুরোটা গাওয়া হত না: অমিত শাহ

    • শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পালাবদলের ১০০ দিন পূর্তি হওয়ার পরই বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। আজ এসএসবি-র বৈঠকে যোগ দেবেন তিনি।
    • তিনি বলেন, কদিন আগেই স্বাধীনতা দিবস ছিল। ২০১৫ সাল থেকে লালকেল্লায় যখনই প্রধানমন্ত্রী মোদী জাতীয় পতাকা তুলতেন, আমি উপস্থিত থাকতাম। তবে এবারের ৮০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনেকটাই আলাদা ছিল। এই প্রথমবার বন্দেমাতরম পুরোটা গাওয়া হল। বঙ্কিমজির অনন্য সৃষ্টি এটি, স্বাধীনতার আন্দোলনে এটা শুধু গতি দেয়নি, স্বাধীন ভারত কেমন হবে, তার লক্ষ্যও দিয়ে দিয়েছিল। একটি বই সৃষ্টি করেই  তিনি স্থির করে দিয়েছিলেন যে স্বাধীন ভারত কেমন হওয়া উচিত।
    • স্বাধীনতার পরও, দেশভাগের পরও বন্দে মাতরমকে কখনও মন থেকে গ্রহণ করা হয়নি। সংসদে গাওয়া হত, সবাই উঠে দাঁড়াত, কিন্তু আমার মতো বহু মানুষের মনেই দুঃখ হত যে স্বাধীনতার পরও বন্দেমাতরম পুরোটা গাওয়া হত না।
    • স্বরাষ্ট্র মন্ত্রক পুরো বন্দেমাতরম সঙ্গীতকে সরকারি অনুষ্ঠানের অংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। যুব প্রজন্ম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি সম্পর্কে জানবে। স্কুলে যখন বাচ্চারা পুরো বন্দেমাতরম গায়, তখন রাষ্ট্রভাবনায় সমৃদ্ধ হয়।
    • সপ্তধারারও ঘোষণা করা হয়েছে। ম্যানুফাকচারিং, কৃষি, টেকনোলজি, ইনোভেশন, পরিকাঠামো ভারতের গতিস্তম্ভ। ২০৪৭ সালের মধ্যে এই লক্ষ্যপূরণ করা হবে। আট নতুন সেমিকন্ডাক্টর তৈরি করা হবে তিন বছরে।
  • 21 Aug 2026 11:50 AM (IST)

    Dilip Ghosh: দেশবিরোধী স্লোগান উঠলেই, যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে: দিলীপ

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রসংগঠন ও বিজেপি সমর্থিত ছাত্রসংগঠন এবিভিপির সংঘর্ষকে কেন্দ্র করে তপ্ত বঙ্গ রাজনীতি। এই পরিস্থিতিতে চর্চায় আরও শান দিলেন রাজ্যের পঞ্চায়েত ও  গ্রামোন্নয়ন মন্ত্রী  দিলীপ ঘোষ। তাঁর হুঁশিয়ারি,  বিশ্ববিদ্যালয়ে পুনরায় ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে বা দেশবিরোধী ক্রিয়াকলাপ দেখা গেলে আবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করা হবে।

    বিস্তারিত পড়ুন: ‘যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে’, কেন বললেন দিলীপ ঘোষ?

  • 21 Aug 2026 10:58 AM (IST)

    NEP in WB: জাতীয় শিক্ষা নীতিতে তৈরি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স

    • জাতীয় শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যে গঠিত হল উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স। মূলত রাজ্যের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে এই নতুন শিক্ষানীতির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
    • উচ্চশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং সমন্বয় বজায় রাখতে এই কমিটির অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন ইউজিসি-র (UGC) চেয়ারম্যান এম জগদীশ কুমার। এ ছাড়া শিক্ষাবিদ অনিল সহশ্র বুদ্ধেকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
    • রাজ্যের শিক্ষা ব্যবস্থার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে স্থানীয় স্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। কমিটিতে রাজ্যের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ এবং ম্যাকাউট (MAKAUT)-এর উপাচার্য তাপস চক্রবর্তী।
  • 21 Aug 2026 10:54 AM (IST)

    Jadavpur University: যাদবপুরে আজ অধ্যাপকদের কর্মবিরতি

    • যাদবপুরের ফলক ভাঙার প্রতিবাদে শুক্রবার অধ্যাপকদের কর্মবিরতি ও অবস্থান।
    • বিকেল দুটো থেকে চারটে পর্যন্ত প্রতীকী ফলক নিয়ে হবে প্রতিবাদ হবে
    • পাশাপশি কর্তৃপক্ষ আজ FIR করা নিয়ে মিটিং করবে
    • বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি জেনারেল বডি মিটিং (জিবি) চলছিল। তাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
    • অভিযোগ, বাইরে থেকে এবিভিপি সমর্থকেরা এসে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। পাল্টা বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে এবিভিপি-ও।
  • 21 Aug 2026 10:52 AM (IST)

    Amit Shah: বঙ্গে শাহর কী কর্মসূচি?

    •  দুপুরে SSB জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ।
    • কাওয়াখালি মাঠে ভারতীয় ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
    • শনিবার কাওয়াখালি মাঠে জনসভাও করবেন অমিত শাহ। কাল ও পরশু বিজেপির একাধিক সাংগঠনিক বৈঠকে থাকবেন অমিত শাহ।

Published On - Aug 21,2026 10:50 AM

Follow Us