Bengal BJP News: TMC-র বিরুদ্ধে অভিযোগ তুলে ২ দিন পর চার্জশিট প্রকাশ করবেন শাহ, আপনার বাড়ি পৌঁছে দেবেন BJP কর্মীরা

বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ মার্চ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে বিজেপি। যা শ্বেতপত্রও বলছেন বিজেপিরই একাংশ নেতা-কর্মীরা। পরবর্তীতে ইস্তেহার। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, আগে ইস্তেহার প্রকাশিত হবে। পরে চার্জশিট।

Bengal BJP News: TMC-র বিরুদ্ধে অভিযোগ তুলে ২ দিন পর চার্জশিট প্রকাশ করবেন শাহ, আপনার বাড়ি পৌঁছে দেবেন BJP কর্মীরা
অমিত শাহImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 26, 2026 | 6:55 AM

কলকাতা: তৃণমূলের দুর্নীতি প্রকাশিত হবে বিজেপির চার্জশিটে। সেই কথা আগেই জানিয়েছিল পদ্মশিবির। ভোটের আগে এবার তাতেই ঢালল জল বিজেপি। দুর্নীতি ও অপশাসন আর মাফিয়ারাজকে অস্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেবে পদ্ম-শিবির। আর তা প্রকাশ করবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ মার্চ তৃণমূল সরকারের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করবে বিজেপি। যা শ্বেতপত্রও বলছেন বিজেপিরই একাংশ নেতা-কর্মীরা। এই চার্জশিট প্রকাশের পরবর্তীতে ইস্তেহার প্রকাশ করা হবে দলের তরফে। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, আগে ইস্তেহার প্রকাশিত হবে। পরে চার্জশিট। তবে, সেই পরিকল্পনাতেই বদল এনেছে গেরুয়া শিবির। ইস্তেহার এপ্রিলের শুরুতে প্রকাশ হবে খবর।

তৃণমূল ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত করেছে। এবার পদ্ম শিবিরের পালা। গেরুয়া শিবির সূত্রে খবর, এই চার্জশিট মানুষের ঘরে ঘরে নিয়ে যাবে বিজেপি। নেতা-কর্মীরাই সেই চার্জশিট সাধারণ মানুষের বাড়ি-বাড়ি পৌঁছে দেবেন। প্রচারের ফায়দা তোলার পরবর্তীতে ক্ষেত্রে এই সংকল্প পত্র প্রকাশ করবে বিজেপি।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গত পনেরো বছরে তৃণমূল সরকারের দুর্নীতি তুলে ধরা হবে এই চার্জশিটে। নিয়োগ দুর্নীতি, কয়লা, পাথর, বালি পাচারের মতো ঘটনায় একাধিক হেভিওয়েটে তৃণমূল নেতাদের নাম জড়ানোর বিষয়টিও থাকবে এই চার্জশিটে। পাশাপাশি সরকারি কর্মচারিদের ডিএ বঞ্চনার বিষয়টি থাকতে পারে। অন্যদিকে, রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পের টাকা বৃদ্ধি, কর্মসংস্থান, রাস্তাঘাট-আলো ইত্যাদি উন্নয়নমূলক কাজ বাংলায় হবে বলেও বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হতে পারে ইস্তেহারে। এখানে উল্লেখ্য, ভোটের বঙ্গে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। নেতা-কর্মীদের নিয়ে দফায়-দফায় বৈঠক করছেন তিনি।

Follow Us