AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইস্তফা ডিনের, কাঠগড়ায় ছাত্র বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ফেটসুর (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ) এক ছাত্র নেতা সোমবার রাতে ফোন করে ইসির রেজলিউশনের জন্য চাপ দেন ডিন অমিতাভ দত্তকে। মধ্যরাত পর্যন্ত ফোন যায় তাঁর কাছে বলে খবর।

ইস্তফা ডিনের, কাঠগড়ায় ছাত্র বিক্ষোভ
ফাইল চিত্র।
| Updated on: Dec 29, 2020 | 6:26 PM
Share

কলকাতা: পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অমিতাভ দত্ত। সূত্রের খবর, পড়ুয়াদের বারবার ঘেরাও কর্মসূচিতে বিরক্ত তিনি। গত সপ্তাহেও মধ্যরাত পর্যন্ত ছাত্রদের ঘেরাওয়ে থাকতে হয় তাঁকে। এরপরই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। উপাচার্যকে পদত্যাগ পত্রও পাঠান। যদিও উপাচার্য সুরঞ্জন দাস জানান, অমিতাভবাবুকে তাঁর সিদ্ধান্ত পুনর্নিবেচনা করার জন্য বলা হয়েছে।

অমিতাভ দত্তর ইস্তফাপত্র।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ফেটসুর (ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ) এক ছাত্র নেতা সোমবার রাতে ফোন করে ইসির রেজলিউশনের জন্য চাপ দেন ডিন অমিতাভ দত্তকে। মধ্যরাত পর্যন্ত ফোন যায় তাঁর কাছে বলে খবর। উপাচার্যকেও এ বিষয়ে ফোন করে ওই ছাত্রনেতা ‘বিরক্ত’ করেন। একই ঘটনার পুনরাবৃত্তিতে উষ্মা প্রকাশ করেছেন উপাচার্যও। তাঁর কথায়, “খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। ছাত্র ছাত্রীদের দাবি থাকতেই পারে, গণতান্ত্রিক উপায়ে জানাক। আমরা তা মেটানোর চেষ্টা করব। কিন্তু আমার গণতান্ত্রিক অধিকারের জন্য অন্যের অধিকার খর্ব করব তা কখনওই কাম্য নয়।”

আরও পড়ুন: ‘উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন, ওনার কোনও নীতিকথা শুনব না’

যদিও অমিতাভবাবু তাঁর পদত্যাগ পত্রে ‘ব্যক্তিগত কারণ’-এর উল্লেখ করেছেন। কিন্তু ৭ ডিসেম্বর থেকে ডিন পদে দায়িত্ব নেওয়ার পর এই অল্প সময়ের মধ্যেই তিনবার ছাত্রদের হাতে ঘেরাও হন তিনি। বারবার ঘণ্টার পর ঘণ্টা এভাবে আটকে থাকা একজন অধ্যাপকের কাছেও অত্যন্ত অসম্মানের। এরপরই ডিন পদ থেকে সরে দাঁড়ানোর চিঠি পাঠান বলে সূত্রের খবর। যদিও যে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
PF অ্যাকাউন্টে নমিনি করেননি? তাহলে কিন্তু...
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না এইভাবে স্ট্যাটাস চেক করুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন
এবার শ্রীভূমি আর চেতলার পুজো কি হচ্ছে? সজল কী বললেন দেখুন