AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiljala: এখনও থমথমে তিলজলা, আতঙ্কে আহত যুবকের পরিবার, ত্রস্ত এলাকাবাসীরাও

Tiljala: পরিবারে তাদের মহিলা সদস্যরা এই ভয় বাড়িতে থাকছেন না বলেও দাবি করলেন ওই মহিলা।এলাকার লোকজনের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল। কিন্তু এভাবে গুলি চালিয়ে দেবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। ঘটনার পর গুলিকাণ্ডের স্থলটি সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। একদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ, অন্যদিকে, পার্ক সার্কাস স্টেশন।

Tiljala: এখনও থমথমে তিলজলা, আতঙ্কে আহত যুবকের পরিবার, ত্রস্ত এলাকাবাসীরাও
তিলজলায় গুলি!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 12:07 PM
Share

কলকাতা: তিলজলা রোডে গুলিকাণ্ডে অভিযুক্ত বাবা ছেলে গ্রেফতার হলেও আতঙ্কে রয়েছেন জখম যুবকের পরিবারের সদস্যরা। গুলিতে যখন মহম্মদ নিয়াজের কাকিমা রাইসা বিবির বক্তব্য, অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার হলেও তাদের সঙ্গীরা এসে এলাকায় ভয় দেখাচ্ছে। বাইক নিয়ে এসে অভিযোগ তোলার জন্য হুমকি দিচ্ছে। এলাকায় অস্ত্র নিয়ে অভিযুক্তরা ঘোরাঘুরি করছে। পুলিশের উচিত ওই সঙ্গীদেরও গ্রেফতার করা। নইলে ওই দুষ্কৃতীরা বদলা নেবে বলেও দাবি করছেন ওই মহিলা। এই ঘটনায় তাঁরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলেই দাবি করলেন রাইসা বিবি।

এমনকি, পরিবারে তাদের মহিলা সদস্যরা এই ভয় বাড়িতে থাকছেন না বলেও দাবি করলেন ওই মহিলা।এলাকার লোকজনের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল। কিন্তু এভাবে গুলি চালিয়ে দেবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। ঘটনার পর গুলিকাণ্ডের স্থলটি সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। একদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ, অন্যদিকে, পার্ক সার্কাস স্টেশন।

এই জনবল রাস্তায় গুলি চালায় রীতিমতো আতঙ্কিত এলাকার লোকজনও। এলাকার কাউন্সিলর জলি বসু জানালেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ারই কথা। যারা অভিযুক্ত তারা কেউ তাঁর পরিচিত নয়। এই এলাকায় বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকছে। বেনিয়াপুকুর থানা আগে সক্রিয় থাকলেও এখন ততটা নেই বলেও ঘুরিয়ে বুঝিয়ে দেন ওই কাউন্সিলর।

সোমবার সন্ধ্যায়  বেনিয়াপুকুরের তিলজলায় মধ্যরাতে পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চলে।  মহম্মদ নিয়াজের সঙ্গে মহম্মদ সলমনের বচসা হয়। তখনই নিয়াজকে হুমকি দেয় সলমন। কিন্তু এলাকার লোক ঝামেলা মিটিয়ে দেয়। পরিবারের লোকেরা নিয়াজকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর রাত্রি একটা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন বলে অভিযোগ।