AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana Update: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন Reject হয়ে গিয়েছে? আর কী আবেদন করতে পারবেন?

Annapurna Yojana Application: রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় এক কোটিরও বেশি উপভোক্তা ইতিমধ্যেই তিন হাজার টাকা করে পেয়েছেন। তবে এখনও এমন অনেক আবেদনকারী মহিলা রয়েছেন, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকের আবার আবেদন 'রিজেক্টেড' দেখাচ্ছে সরকারি ওয়েবসাইটে।

Annapurna Yojana Update: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন Reject হয়ে গিয়েছে? আর কী আবেদন করতে পারবেন?
কাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে?Image Credit: PTI
| Updated on: Jul 06, 2026 | 2:32 PM
Share

কলকাতা: কবে আসবে তিন হাজার টাকা? এই অপেক্ষায় বসে রয়েছেন অনেকেই। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) এক কোটিরও বেশি উপভোক্তা ইতিমধ্যেই তিন হাজার টাকা করে পেয়েছেন। তবে এখনও এমন অনেক আবেদনকারী মহিলা রয়েছেন, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকের আবার আবেদন ‘রিজেক্টেড’ (Rejected) দেখাচ্ছে সরকারি ওয়েবসাইটে। যদি আবেদন রিজেক্ট হয়ে যায়, তাহলে কী হবে?

কী কী কারণে আবেদন বাতিল হতে পারে?

বিভিন্ন কারণে অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। এর মধ্যে অন্যতম কারণগুলি হল-

  • অন্নপূর্ণা যোজনার ফর্মে যদি আধার কার্ড বা ভোটার কার্ডের ডিটেইলসে ভুল থাকে, তাহলে আবেদন রিজেক্ট হয়ে যাবে।
  • যদি কোনও আবেদনকারীর এসআইআর ২০২৬-এ নাম বাদ যায়, কিন্তু তিনি ফর্মে  সেটি উল্লেখ না করেন, তাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। যদি কোনও আবেদনকারী ভারতীয় না হন, তাহলে তার আবেদন বাতিল হয়ে যাবে।

আবেদন বাতিল হলে কি আর আবেদন করা যাবে?

যদি কারোর আবেদন রিজেক্ট হয়ে যায়, তাহলে তারা ফের আবেদন করতে পারবেন কি না, এই বিষয়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় বলেছেন, সকল যোগ্য আবেদনকারীদের কেউই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তিনি জানিয়েছেন, যারা যোগ্য, তাদের আবেদন খারিজ হয়ে গেলে, ফের আবেদন করতে যেন দেরি না করেন। শুধু নথিগত ত্রুটি থাকলে, তা সংশোধন করে পুনরায় আবেদন করা যাবে।

প্রসঙ্গত, আগামী অগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যাবে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফিকেশন শেষ করা হবে। যাদের আবেদন রিজেক্ট বা বাতিল করে দেওয়া হয়েছে, তাদের আবেদন যাচাই করা হবে। বাড়ি এসে আধিকারিকরা তথ্য যাচাই করবেন। 

Follow Us