AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: কালীঘাটে ডাক পেলেন অনুব্রত মণ্ডল, জেল থেকে বেরনোর পর প্রথমবার মমতার মুখোমুখি

Anubrata Mondal: গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি জামিনে ছাড়া পান তিনি। তিহাড় থেকে বীরভূমে ফেরার পর ইতিমধ্যেই রাজনীতিতে ফের সক্রিয় হতে শুরু করেছেন অনুব্রত।

Anubrata Mondal: কালীঘাটে ডাক পেলেন অনুব্রত মণ্ডল, জেল থেকে বেরনোর পর প্রথমবার মমতার মুখোমুখি
অনুব্রত মণ্ডলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 3:46 PM
Share

কলকাতা: বীরভূমে ফিরলেও সেই একচ্ছত্র ক্ষমতা আর নেই তাঁর। কোর কমিটিতে সঙ্গে নিয়ে রাজনৈতিক কাজকর্ম চালানোর বার্তা দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। এবার অনুব্রত ডাক পেলেন কালীঘাটে। তিহাড় থেকে ফেরার পর নানা রাজনৈতিক মঞ্চে তাঁকে দেখা গেলেও, এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর। এবার কালীঘাটে মমতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে অনুব্রতর।

আগামিকাল, সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সুব্রত বকসিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, দলের মধ্যে কোনও বড় রদবদলও হতে পারে। সোমবারের বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বৈঠকেই কেষ্ট মণ্ডলও ডাক পেয়েছেন বলে সূত্রের খবর।

বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার নেতারা। অনুব্রত মণ্ডল সেই আলোচনায় গুরুত্ব পেতে পারেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডলকে বার্তা দেওয়া হয়, তাঁর অনুপস্থিতিতে যে কোর কমিটি তৈরি হয়েছিল, তাকে নিয়েই চলতে হবে। এবার সামনা-সামনি তাঁকে মমতা কোনও বার্তা দেন কি না, সেটাই দেখার।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে