AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: আমার মেয়ের সঙ্গে যে চারজন ডিনার করেছিল তাঁদের গ্রেফতার করলেই সব ধরা পড়বে: তিলোত্তমার মা

RG Kar Case File Reopen: এরইমধ্যে ফের একবার বড় কথা শোনা গেল তিলোত্তমার মায়ের গলাতেও। তাঁর স্পষ্ট কথা, “একটা সুরক্ষিত জায়গায় ঘটনাটা ঘটেছিল। সেদিন রাতে ওরা ৫ জন একসঙ্গে ডিনার করেছিল। বাকি ৪ জনকে গ্রেফতার করলেই সব ধরা পড়ে যাবে।”

RG Kar Case: আমার মেয়ের সঙ্গে যে চারজন ডিনার করেছিল তাঁদের গ্রেফতার করলেই সব ধরা পড়বে: তিলোত্তমার মা
কী বলছেন তিলোত্তমার মা? Image Credit: TV 9 Bangla
| Updated on: May 15, 2026 | 4:19 PM
Share

কলকাতা: ফের খুলল আরজি কর ফাইল। সাসপেন্ড কলকাতা পুলিশের তিন হেভিওয়েট আইপিএস। সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাসপেন্ড ডিজি- আইজি আইবি এবং ডিজিপি এসিবি  বিনীত গোয়েল। আরজি কর কাণ্ডের সময় তিনি কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন। সাসপেন্ড এসএস সিআইডি ইন্দিরা মুখোপাধ্যায়। সেই সময় তিনি তৎকালীন ডিসি সেন্ট্রালের পদে ছিলেন। সাপেন্ড তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। বর্তমানে ডিআইজি পদমর্যাদার অফিসার সেকেন্ড ব‍্যাটেলিয়েন কর্মরত। এ খবরেই শোরগোল প্রশাসনিক মহলে, শোরগোল পুলিশ মহলেও। 

এরইমধ্যে ফের একবার বড় কথা শোনা গেল তিলোত্তমার মায়ের গলাতেও। তাঁর স্পষ্ট কথা, “একটা সুরক্ষিত জায়গায় ঘটনাটা ঘটেছিল। সেদিন রাতে ওরা ৫ জন একসঙ্গে ডিনার করেছিল। বাকি ৪ জনকে গ্রেফতার করলেই সব ধরা পড়ে যাবে।” অন্যদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও যে তদন্তের বাইরে নয় তাও সাফ জানিয়েছেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকেই বলেন, “ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সবই পরে পরে বের করব। দেখা যাবে তখনকার অফিসারদের সঙ্গে সঙ্গে কাদের কাদের কথা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রীর কোনও নির্দেশ ছিল কিনা সেটা দেখা হবে। সব বের করব।” 

অন্যদিকে এই পদক্ষেপের পর নতুন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখেরাও। কিঞ্জল নন্দ বলছেন, “নতুন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, নতুন সরকারকে ধন্যবাদ যে তাঁরা এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আমাদের চাওয়া-পাওয়া কিছু নেই। আমাদের একটাই চাওয়া সুবিচার।” তবে সেই সঙ্গে তিনি আরও বলছেন, “বরাবরই বলেছিলাম। এক না একাধিক। এই কথাটা আমরা যবে থেকে আন্দোলন শুরু করেছি, তবে থেকেই আমরা দেখতে পেয়েছি যে এই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটা এখন পরিষ্কার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে সেগুলো সত্যি।”  

Follow Us