R G Kar: সন্দীপ ঘোষের পর্দাফাঁস করেছিলেন, এবার আরজি করের সেই ‘কীর্তিমানের’ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
R G Kar: আদালতে তখন এই বিষয়টি উঠে আসে, গত চার তারিখে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন আখতার। সেই আবেদন খারিজ হয়ে যায়। আইনজীবীর দেওয়া আখতারের অসুস্থতার তত্ত্বে আদালত সন্তুষ্ট নয়। সিবিআই-এর আইনজীবী আদালতে সওয়াল করেন, হাজিরা এড়ানোর জন্যই অসুস্থতার ভান করছেন আখতার। এরপরই বিশেষ আদালতের বিচারক, আখতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় আরও বিপাকে প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতার আলি। এবার আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আরজি করের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে, শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আখতার আলির। কিন্তু তিনি এদিন হাজিরা দেননি। এদিন আদালতে আখতারের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসক তাঁকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন বলে আইনজীবী আদালতে জানান। আদালতে তখন এই বিষয়টি উঠে আসে, গত চার তারিখে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন আখতার। সেই আবেদন খারিজ হয়ে যায়। আইনজীবীর দেওয়া আখতারের অসুস্থতার তত্ত্বে আদালত সন্তুষ্ট নয়। সিবিআই-এর আইনজীবী আদালতে সওয়াল করেন, হাজিরা এড়ানোর জন্যই অসুস্থতার ভান করছেন আখতার। এরপরই বিশেষ আদালতের বিচারক, আখতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আখতার আলি
আরজি করের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই আখতার আলি। হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা সন্দীপের বিরুদ্ধে এফআইআর করেছিল। রুজু হয়েছিল আর্থিক দুর্নীতির মামলা। তারই তদন্তে কোমর বেঁধে মাঠে নেমে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যাঁর অভিযোগের ভিত্তিতে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে EMS, সেই আখতার আলির বিরুদ্ধেই পরবর্তীতে ওঠে বিস্ফোরক অভিযোগ। সিবিআই-এর দাবি, বিভিন্ন সংস্থাকে টেন্ডারের বিনিময়ে টাকা নিয়েছেন স্ত্রীর অ্যাকাউন্টে। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণের খরচ এসেছে বিভিন্ন সংস্থা থেকে।
