AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashok Lahiri: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি

Vice Chairman of NITI Aayog: ২০২১ সালের ভোটে প্রথমবার জিতেছিলেন অশোক লাহিড়ি। একদা কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বও সামলেছেন। একইসঙ্গে ভারতের পঞ্চদশ অর্থ কমিশনেরও সদস্য হিসাবে কাজ করেছেন। ফলে তাঁর মতো হেভিওয়েট ভোটে টিকিট না পাওয়ায় স্বভাতই তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

Ashok Lahiri: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি
নতুন দায়িত্বে অশোক লাহিড়িImage Credit: Social Media
| Edited By: | Updated on: Apr 25, 2026 | 10:58 AM
Share

কলকাতা: ভোটের প্রার্থী না হলেও বড় দায়িত্ব পেলেন অশোক লাহিড়ি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক। এদিকে এবারের ভোটে তাঁকে প্রার্থী না করা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো চাপানউতোর চলছিল। কিন্তু তিনি যে শীঘ্রই বড় দায়িত্ব পেতে পারেন তা নিয়েও জল্পনা তীব্র হয়েছিল। অবশেষে তাঁকে নীতি আয়োগের উপাধক্ষের পদে বসানো হল। একইসঙ্গে এই বাংলারই আর এক ভূমিপুত্র গোবর্ধন দাসকেও নীতি আয়োগের সদস্য করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তা নিয়ে চর্চা চলছে তাঁর সতীর্থদের মধ্যে। চর্চা বালুরঘাটের রাজনৈতিক আঙিনাতেও। 

প্রসঙ্গত, ২০২১ সালের ভোটে প্রথমবার জিতেছিলেন অশোক লাহিড়ি। একদা কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্বও সামলেছেন। একইসঙ্গে ভারতের পঞ্চদশ অর্থ কমিশনেরও সদস্য হিসাবে কাজ করেছেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারত সরকারের দ্বাদশ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (CEA) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তাঁর মতো হেভিওয়েট ভোটে টিকিট না পাওয়ায় স্বভাতই তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিছুটা হলেও অস্বস্তি বেড়েছিল পদ্ম শিবিরের। তারপর থেকেই তাঁর সম্মানজনক পুর্নবাসন, সম্মানজনক পদে ফেরানো নিয়ে জল্পনা তীব্র হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি পড়ল। এখন দেখার নতুন দায়িত্ব পাওয়ার পর সেই কাজে কতটা ছাপ রাখেন অশোকবাবু। 

প্রসঙ্গত, ছাব্বিশের ভোটের আগে বিজেপির ইস্তেহার তৈরির জন্য ১১ জনের কমিটি তৈরি করেছিল বিজেপি। কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়। কনভেনার করা হয়েছিল অশোক লাহিড়িকে। তখনও সেই সময় চর্চায় এসেছিলেন তিনি। 

Follow Us