West Bengal Election 2026 Live: দ্বিতীয় দফার ভোটের আগে ভাবনীপুরে প্রচারে ঝড় মমতার, ময়দানে শুভেন্দুও! জোড়া জনসভা অমিত শাহেরও
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: প্রথম দফার ভোটে রেকর্ড ভোটদানের মার্জিন। এবার অপেক্ষা দ্বিতীয় দফার। হাতে আর মাত্র তিন দিন। শেষ বেলার প্রচারে ঝড় তুলছে কমবেশি সব রাজনৈতিক দলই। হটস্পট ভবানীরপুরে আজ মমতা বনাম শুভেন্দু। প্রচারে ঝড় তুলতে ময়দানে তৃণমূল সুপ্রিমো।

LIVE NEWS & UPDATES
-
সকাল থেকেই ফের ইডির অ্যাকশন
দ্বিতীয় দফার ভোটের তিন দিন আগে ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতি মামলায় ফের জোরদার তদন্ত। হাবড়ায় চার জায়গায় ইডির হানা। দক্ষিণ হাবড়ার সুভাষ রোডে চাল ব্যবসায়ী রাজীব সাহা ও পার্থ সাহার বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এছাড়াও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, সংস্থা সহ মোট ১৭ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
-
ভবানীপুরে মেগা প্রচার
প্রথম দফার ভোটে রেকর্ড ভোটদানের মার্জিন। এবার অপেক্ষা দ্বিতীয় দফার। হাতে আর মাত্র তিন দিন। শেষ বেলার প্রচারে ঝড় তুলছে কমবেশি সব রাজনৈতিক দলই। হটস্পট ভবানীরপুরে আজ মমতা বনাম শুভেন্দু। প্রচারে ঝড় তুলতে ময়দানে তৃণমূল সুপ্রিমো। রয়েছে জোড়া জনসভা, রোড শো। অন্যদিকে ময়দানে থাকছেন শুভেন্দু অধিকারীও।
-
Live Assembly Election 2026 News Updates in Bengali: দ্বিতীয় দফার ভোটের আগে দিনভর ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। জোড়া জনসভা ও জোড়া রোড শো। প্রথমে পূর্ব বর্ধমানের জামালপুরে সভা। সেখান থেকে যাবেন হাওড়ার শ্যামপুরে। বিকেলে হাওড়ার রামরাজাতলা ও টালিগঞ্জের রানিকুঠিতে রোড শো।
Published On - Apr 25,2026 9:47 AM
