AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahjahan Sheikh: উলটপুরাণ! মার খেয়ে হাসপাতালে ED আধিকারিকরা, তাঁদের বিরুদ্ধেই মামলা করল শাহজাহানের পরিবার

Attack On ED: শাহজাহানের পরিবারের দাবি, ইডি আধিকারিকদের কাছে কোনও সার্চ ওয়ারেন্ট ছিল না। তারপরও তাঁরা তালা ভেঙে ঘরে ঢুকেছেন। সেই অভিযোগের উপর ভিত্তি করেই বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি আরও দুটি এফআইআরও করা হয়েছে।

| Edited By: | Updated on: Jan 06, 2024 | 3:52 PM
Share

কলকাতা: রেশন দুর্নীতির তদন্তে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তল্লাশি চালাতে গিয়ে সরবেড়িয়ায় আক্রান্ত হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এই ঘটনার পর তোলপাড় রাজনৈতিক মহল। এবার আরও নজিরবিহীন ঘটনা! সরবেড়িয়ায় গিয়ে মাথা ফাটল যাঁদের, সেই ইডি আধিকারিকদেরই বিরুদ্ধে মমলা রুজু হল। নিখোঁজ শেখ শাহজাহানের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে।

তৃণমূল নেতার পরিবারের দাবি, ইডি আধিকারিকদের কাছে কোনও সার্চ ওয়ারেন্ট ছিল না। তারপরও তাঁরা তালা ভেঙে ঘরে ঢুকেছেন। সেই অভিযোগের উপর ভিত্তি করেই বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি আরও দুটি এফআইআরও করা হয়েছে।

তবে এই ঘটনার পর জেলা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, দুর্নীতির তদন্তে গিয়ে গুরুতর আহত হন তিন ইডি আধিকারিক। ইট-বাঁশের আঘাতে মাথা ফাটে তাঁদের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়িটিও। জওয়ানরা আহতও হন। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

বস্তুত, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে এই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয় ইডি আধিকারিকদের। যে সময় তাঁরা শাহজাহানের বাড়িতে পৌঁছন সেই সময় দরজা বন্ধ ছিল ভিতর থেকে। শাহজাহানের দেখা মেলেনি। ইডির অফিসাররা ও সিআরপিএফ-এর জওয়ানরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন বাইরে। দরজা খোলার জন্য বলছিলেন। কিন্তু এসবের মধ্যেই মাত্র আধ ঘণ্টার মধ্যে এক দল উন্মত্ত জনতা লাঠি-ইট-পাটকেল নিয়ে ঘিরে ফেলেন ইডির অফিসারদের। তদন্তে নেমে যে সরকারি আধিকারিকরা মার খেলেন, রক্তাক্ত হলেন তাঁদের বিরুদ্ধেই মামলা হওয়ায় কার্যত প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...