Gas Price : এলপিজি সংকটের মধ্যেই ফের বাড়ল গ্যাসের দাম!
Gas Price : জানা গিয়েছে, অটোয় ব্যবহৃত জ্বালানির দাম এক ধাক্কায় ৮ টাকা দাম বেড়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। অর্থাৎ আজ থেকে ৭০.৬৮ টাকায় বিক্রি হবে LPG গ্যাস। এর আগে অটোয় ব্যবহৃত জ্বালানির দাম ছিল লিটার প্রতি ৫৭ টাকা ৬৮ পয়সা। কিন্তু, দিন কয়েক আগে হঠাৎ করেই ৫ টাকা বেড়ে যায় এলপিজির দাম।

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট তৈরি হয়েছে দেশজুড়ে। পর্যাপ্ত বাণিজ্যিক সিলিন্ডার নেই। বন্ধ হচ্ছে রেস্তরাঁ, হোটেল। অভিযোগ, ঘরোয়া রান্নার গ্যাস নিয়েও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কোথাও বুকিং সংক্রান্ত সমস্যা কোথাও আবার রান্নার গ্যাস ডেলিভারি নিয়ে সমস্যা। এদিকে, সকাল নেই-বিকেল নেয়… পাম্পগুলিতে দেখা যাবে লম্বা লাইন। বিশেষ করে গ্যাস ভরার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে সারি সারি অটো। কখনও অপেক্ষা ১ ঘণ্টার বেশি, কখনও আবার দেড় ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে তারপর মিলছে জ্বালানি। এই আবহেই ফের গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। অটোয় জ্বালানি হিসাবে ব্যবহৃত এলপিজির দাম বাড়ানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এবার অটো ভাড়াও বাড়বে।
জানা গিয়েছে, অটোয় ব্যবহৃত জ্বালানির দাম এক ধাক্কায় ৮ টাকা দাম বেড়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। অর্থাৎ আজ থেকে ৭০.৬৮ টাকায় বিক্রি হবে LPG গ্যাস। এর আগে অটোয় ব্যবহৃত জ্বালানির দাম ছিল লিটার প্রতি ৫৭ টাকা ৬৮ পয়সা। কিন্তু, দিন কয়েক আগে হঠাৎ করেই ৫ টাকা বেড়ে যায় এলপিজির দাম। সেই দাম দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। গতকাল পর্যন্ত এই দামেই মিলছিল এলপিজি। একসপ্তাহ কাটতে না কাটতেই ফের বাড়ল এলপিজির দাম। শুক্রবার থেকে আরও ৮ টাকা বেশি খরচ করতে হবে অটোচালকদের।
এদিকে গ্যাসের দাম বাড়তেই মাথায় হাত পড়েছে অটো চালকদের। একেই গ্যাস সংকটে জেরবার তাঁরা, তার মধ্যে এলপিজির দাম বাড়ায় রীতমতো ক্ষুব্ধ। আগে জ্বালানির দাম বাড়তেই বেশ কিছু রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছিল। কোথাও ৫ টাকা, কোথাও ৭টা বাড়ানো হয়েছিল ভাড়া। সেক্ষেত্রে এলপিজির দাম নতুন করে বাড়ায় খুব স্বাভাবিকভাবে অটো ভাড়াও যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আর অটো ভাড়া হলে নতুন করে বাড়তেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের।
