AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire Arms Recover From Kolkata: পরনে সাদা জামা-নীল জিন্স, কে বুঝবে বৈঠকখানা বাজারের গলিতে ইসমাইল এইসব কাণ্ড ঘটাবে

Fire Arms Recover From Kolkata: শনিবারের ঘটনার পর থেকেই এলাকাবাসী নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। বৈঠকখানা রোডের যে জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেখান থেকে শিয়ালদহ স্টেশন মাত্র ৫০০ মিটার। সকালে লোকজন থাকলেও রাতে বাইরের গাড়ি অথবা বিভিন্ন ধরনের লোকের আনাগোনা।

Fire Arms Recover From Kolkata: পরনে সাদা জামা-নীল জিন্স, কে বুঝবে বৈঠকখানা বাজারের গলিতে ইসমাইল এইসব কাণ্ড ঘটাবে
এই গলি থেকেই গ্রেফতার ইসমাইলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 12:47 PM
Share

কলকাতা: উত্তর কলকাতা বলতেই জনসাধারণের মনে ভেসে ওঠে অলি-গলি। তবে সেই গলি থেকেই এবার গ্রেফতার আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজনৈতিক মহল। অভিযুক্ত মহম্মদ ইসমাইলকে এর আগেও নাকি দেখেছেন এলাকার লোকজন। তবে সে যে তলে-তলে এই কারবারের সঙ্গে যুক্ত তা হয়ত বুঝে ওঠেননি তারা।

এক প্রত্যক্ষদর্শী বক্তব্য, সাদা জামা ও জিন্স পড়ে এক ব্যাক্তি আসে। পা ঢাকা জুতো পড়ে ছিল। সাদা কাপড়ের ব্যাগ নিয়ে আসে বৈঠকখানা বাজারে৷ দেখে বোঝা যায়নি যে ওই ব্যক্তির কাছে অস্ত্র আছে। আরও এক ব্যক্তি বলেন, “ওকে এক দুবার দেখেছি। তবে কী করত তা জানি না। লোকজনের সঙ্গে মেলামেশা করত সেটা চোখে পড়েছে।”

শনিবারের ঘটনার পর থেকেই এলাকাবাসী নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। বৈঠকখানা রোডের যে জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেখান থেকে শিয়ালদহ স্টেশন মাত্র ৫০০ মিটার। সকালে লোকজন থাকলেও রাতে বাইরের গাড়ি অথবা বিভিন্ন ধরনের লোকের আনাগোনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে স্টেশন থেকে ঢিল ছোঁড়া দুরত্বে এসে লোকের নজরে না পড়ে সেই কারণেই অলিগলি বেছেছিল ইসমাইল। আর তারপরই অস্ত্র হাত বদল করে অভিযুক্ত মহম্মদ ইসমাইল খান।

স্থানীয় বাসিন্দা বক্তব্য,রাতে অন্য রকম হয়ে যায় এলাকা। রাতে পুলিশ থাকে তবে সেরকম নয়, আরও নিরাপত্তা বা টহলদারি বাড়ানো উচিত। আরও এক স্থানীয় বাসিন্দা বক্তব্য,রাতে কোলে মার্কেটে লোকের আনাগোনা বাড়ে। ফলত সাদা ব্যাগ নিয়ে কোনও ব্যক্তি এলে বোঝার উপায় নেই ব্যাগে কী রয়েছে। উল্লেখ্য, সুরেন্দ্রনাথ কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে বৈঠকখানা বাজার থেকে শনিবার উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার ৫ টি পিস্তল, ৯০ রাউন্ড গুলি। এরপরই গ্রেফতার হয় ইসমাইল।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত