AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Devision: দুর্গাপুজোর আগে শিয়ালদহ সহ ৩ স্টেশনে নতুন সুবিধা আনছে রেল

শিয়ালদহের DRM রাজীব সাক্সেনার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বিভিন্ন শাখার আধিকারিক, স্টেশন কর্তৃপক্ষ এবং ফ্রন্টলাইন কর্মীরা বৈঠকে অংশ নেন। গত পুজোয় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর সর্বোচ্চ ফুটফল ছিল। তাই এবার যদি তা আরও বাড়ে, সেই কারণেই বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Sealdah Devision: দুর্গাপুজোর আগে শিয়ালদহ সহ ৩ স্টেশনে নতুন সুবিধা আনছে রেল
শিয়ালদহ স্টেশনImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 14, 2026 | 2:03 PM
Share

কলকাতা: দুর্গাপুজোয় যাত্রী ও প্যান্ডেল হপিং করা দর্শনার্থীদের বাড়তি ভিড় সামলাতে প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (sealdah)। পুজোর সময় যাতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত করা যায়, তা নিশ্চিত করতেই উদ্যোগ রেলের।স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে টিকিট পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে।

শিয়ালদহের DRM রাজীব সাক্সেনার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বিভিন্ন শাখার আধিকারিক, স্টেশন কর্তৃপক্ষ এবং ফ্রন্টলাইন কর্মীরা বৈঠকে অংশ নেন। গত পুজোয় শিয়ালদহ স্টেশনে একদিনে প্রায় ২১ লক্ষ যাত্রীর সর্বোচ্চ ফুটফল ছিল। তাই এবার যদি তা আরও বাড়ে, সেই কারণেই বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে

২৪ ঘণ্টা টিকিট পরিষেবা: শিয়ালদহ ও কলকাতা স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা চালু রাখার পরিকল্পনা। ব্যস্ত সময়ে অতিরিক্ত বুকিং ক্লার্ক মোতায়েন করা হবে।

ATVM ও HHT: ২৪ ঘণ্টা ATVM পরিষেবার পাশাপাশি Hand-Held Terminal-এর মাধ্যমে ভিড়ের মধ্যেই টিকিট দেওয়ার ব্যবস্থা থাকবে।

CCTV নজরদারি: ভিড়কে পর্যবেক্ষণ করতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

RPF-এর বিশেষ নজর: প্ল্যাটফর্মে যাত্রীদের লাইন, স্টেশনে ঢোকা ও বেরনো এবং যাত্রীদের যাতায়াত নজর রাখতে RPF মোতায়েন থাকবে।

শিয়ালদহে Central Gate: মেইল বা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্রস-মুভমেন্ট কমে।

দমদমে যাত্রী জন্য এলাকা বাড়ছে: ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের দিকের বুকিং কাউন্টার সরিয়ে বড় যাত্রী এলাকা তৈরির কাজ চলছে।

ব্যারাকপুরে নতুন বুকিং কাউন্টার: রানাঘাট প্রান্তে FOB-এর কাছে নতুন বুকিং কাউন্টার দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে Central FOB-এর উপর চাপ কমবে।

আধুনিক শৌচাগার: শিয়ালদহ, বালিগঞ্জ ও দমদমে আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরির উদ্যোগ।

বিধাননগর সাবওয়ে: যাত্রী চলাচল নিরাপদ করতে সংশোধন ও পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে।

লেভেল ক্রসিং: বিভিন্ন LC গেটের অ্যাপ্রোচ রোডের উন্নয়ন ও শক্তিশালীকরণ করা হচ্ছে।

জরুরি প্রস্তুতি: জরুরি বহির্গমন, চিকিৎসা পরিষেবা ও দুর্যোগ মোকাবিলায় কর্মীদের প্রশিক্ষণ ও ব্রিফিং দেওয়া হচ্ছে।

শিয়ালদহের DRM রাজীব সাক্সেনা স্পষ্ট করেছেন, পুজোর ভিড় শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজগুলি শেষ করতে হবে। যাত্রী পরিষেবা এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই সমস্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us