AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhabanipur Counting: আধ ঘণ্টারও বেশি সময় ধরে ভবানীপুরে বন্ধ কাউন্টিং, গণনাকেন্দ্রের ভিতরেই মমতা-শুভেন্দু! কী চলছে?

Bhabanipur counting halted: বেলা ২.৪২ মিনিটে ১৩ তম রাউন্ডের ফল জানা যায়।  বেলা সওয়া তিনটের সময়ে হঠাৎ করেই সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। আর তিনি পৌঁছে যাওয়ার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন তৃণমূলের নির্বাচনী এজেন্ট বাবলু শেখ। তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, ভিতরে কারচুপি হচ্ছে, মারধর করা হচ্ছে।

Bhabanipur Counting: আধ ঘণ্টারও বেশি সময় ধরে ভবানীপুরে বন্ধ কাউন্টিং, গণনাকেন্দ্রের ভিতরেই মমতা-শুভেন্দু! কী চলছে?
গণনাকেন্দ্রের বাইরে প্রহরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2026 | 6:21 PM
Share

কলকাতা: আধ ঘণ্টারও বেশি সময় ধরে ভবানীপুরের গণনা বন্ধ। শেষ পাওয়া খবর অনুযায়ী, গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়ালে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ২.৪২ এর পর থেকে গণনার কোনও আপডেট পাওয়া যাচ্ছে না। সূত্র মারফত খবর, আধ ঘণ্টা ধরে ভবানীপুরে গণনা বন্ধ রয়েছে।

ভবানীপুরে প্রথম রাউন্ডে ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ডে শুভেন্দু এগিয়ে ছিলেন ১ হাজার ৫৫৮ ভোটে। তৃতীয় রাউন্ডে আবার ৮৯৮ ভোটে এগিয়ে থাকেন মমতা। চতুর্থ রাউন্ডে মমতা এগিয়ে ৮ হাজার ৪৮৪ ভোটে এগিয়ে থাকেন মমতা, পঞ্চম রাউন্ডে ১৬ হাজার ভোটে এগিয়ে থাকেন মমতা, ষষ্ঠ রাউন্ডে ১৯ হাজার ৩৯৩ ভোটে, সপ্তম রাউন্ডে ১৭ হাজার ৩৭১ ভোটে, অষ্টম রাউন্ডে ১৬ হাজারে এগিয়ে থাকেন  মমতা। এরপর থেকে ব্যবধান বাড়তে থাকে মমতার। কিন্তু ১১ রাউন্ডের পর থেকে আবারও ব্যবধান কমতে থাকে। ১৩ রাউন্ডের শেষে দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ৫ হাজার ৩৪৯ ভোটে এগিয়ে রয়েছে।

বেলা ২.৪২ মিনিটে ১৩ তম রাউন্ডের ফল জানা যায়।  বেলা সওয়া তিনটের সময়ে হঠাৎ করেই সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। আর তিনি পৌঁছে যাওয়ার পর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসেন তৃণমূলের নির্বাচনী এজেন্ট বাবলু শেখ। তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, ভিতরে কারচুপি হচ্ছে, মারধর করা হচ্ছে। তিনি বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যান তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, তৃণমূলের এজেন্টদের ওপর অত্যাচার করা হচ্ছে।

এরপরই বিজেপির নির্বাচনী এজেন্ট সূর্যনীল এসে অভিযোগ করেন, তৃণমূল প্রার্থী মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে এসেছেন। পাল্টা তৃণমূলের তরফেও শুভেন্দুর বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, কোনও প্রার্থীরই, তিনি হেভিওয়েট হলেও, গণনাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারেন না। তারপর থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৬ টা পর্যন্ত গণনার ফল জানা যাচ্ছে না। বন্ধ রয়েছে গণনা।

Follow Us